শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ লাগানো লাশ উদ্ধার কাঁচাবাজারে কিছুটা স্বস্তি ফিরলেও চড়া ডিম-মুরগির দাম বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু নরসিংদীতে বিষপানে মা ও মেয়ের মৃত্যু, আটক বাবা লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: মিয়া গোলাম পরওয়ার চলতি মাসে দেশব্যাপী শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন: স্বাস্থ্যমন্ত্রী হোসেনপুরে আগুনে পুড়ে ছাই তরুণ ব্যবসায়ীর স্বপ্ন কিশোরগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের ১৮ নেতাকর্মী গ্রেপ্তার সাবেক রেলমন্ত্রী মুজিবুলের ২৮৪ শতক জমি জব্দ, ৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ

কুলিয়ারচরে লকডাউন অমান্য করায় ১৪ মামলায় জরিমানা ৩৩০০ টাকা

আলী হায়দার, কুলিয়ারচর, কিশোরগঞ্জ
  • আপডেট সময় বুধবার, ১৪ এপ্রিল, ২০২১
  • ৫০৩ বার পড়া হয়েছে
কুলিয়ারচরে লকডাউন অমান্য করায় ১৪ মামলায় জরিমানা ৩৩০০ টাকা

কিশোরগঞ্জের কুলিয়ারচরে সরকারের ঘোষিত কঠোর লকডাউন না মানায়, স্বাস্থ্যবিধি লঙ্ঘন ও মাস্ক পরিধান না করায় ১৪টি মামলায় ৩৩ শত টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত । এসময় অসচ্ছল ব্যক্তিদের বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়।

আজ বুধবার (১৪ এপ্রিল) বিকাল তিনটন থেকে সাড়ে ৫ টা পর্যন্ত কুলিয়ারচর বাজার ও সালুয়া ইউনিয়নের ডুমরাকান্দা বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, কুলিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবাইয়াৎ ফেরদৌসী ।

এসময় কুলিয়ারচর থানার এস.আই মোশারফ, ইউএনও অফিসের পেশকার মোঃ ইমরান হোসেন সহ কুলিয়ারচর থানার পুলিশ ফোর্স ও আনসার উপস্থিত ছিলেন।

ইউএনও রুবাইয়াৎ ফেরদৌসী বলেন, ‘করোনা সংক্রমণ প্রতিরোধে এবং সরকারের ঘোষিত কঠোর লকডাউনের অংশ হিসেবে স্বাস্থ্যবিধি ও মাস্ক পরিধান নিশ্চিত করতে এবং মানুষের মাঝে সচেতনতা বাড়াতে এ ধরণের ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।’

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com