রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সংকট পুঁজি করে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী সৌদি আরব থেকে দেশে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু কিশোরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ২৯ নেতাকর্মীকে গ্রেপ্তার তাড়াইলে দারুল কুরআন মাদরাসার প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি হোসেনপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা নেপালের বন্যা: জলবায়ু পরিবর্তনের সীমান্তহীন হুমকি ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ লাগানো লাশ উদ্ধার কাঁচাবাজারে কিছুটা স্বস্তি ফিরলেও চড়া ডিম-মুরগির দাম বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু

ভৈরবে দুইপক্ষের সংঘর্ষে নিহত-২ আহত-৩০

হৃদয় আজাদ, ভৈরব প্রতিনিধি
  • আপডেট সময় শনিবার, ১৭ এপ্রিল, ২০২১
  • ৪৬০ বার পড়া হয়েছে
ভৈরবে দুইপক্ষের সংঘর্ষে নিহত-২ আহত-৩০

ভৈরবে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। সংঘর্ষে উভয়পক্ষের কমপক্ষে ৩০জন আহত হয়েছেন এবং ২৫ থেকে ৩০টি বাড়ি-ঘরে হামলা, ভাংচুর ও মালামাল লুটের ঘটনা ঘটেছে।

আজ শনিবার সকালে উপজেলার আগানগর ইউনিয়নের লুন্দিয়া ও খলাপাড়া এলাকায় ধান মাড়ায়কে কেন্দ্র করে দুইপক্ষের লোকজনের মাঝে ঘন্টাব্যাপি এ রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। এঘটনায় নিহতেরা হলেন খলাপাড়া গ্রামের শেখ বাড়ির মুতালিব শেখের ছেলে মুগল শেখ (৩০) ও লুন্দিয়া গ্রামের শেখ বাড়ির আব্দুল খালেক শেখের ছেলে পাবেল শেখ (২২)। এছাড়াও সংঘর্ষে আহতদের মাঝে আশংকাজনক অবস্থায় ১০/১২জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা ও ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে । খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় লোকজন সূত্রে জানা যায় , আজ শনিবার সকাল ৯টার দিকে শেখবাড়ির লোকজন মাঠে ধান মাড়ায় করতে গেলে স্থানীয় শিকদার বাড়ির লোকজন তাদের গালাগাল করে। এ নিয়ে দুইপক্ষের মাঝে প্রথমে কথা কাটাকাটির সৃষ্টি হলে পরক্ষণে তা সংঘর্ষে রুপ নেয়। এসময় উভয়পক্ষের ১০/১৫জন আহত হন। গুুেতর আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মুতালিব শেখের ছেলে মুগল শেখকে মৃত বলে ঘোষণা করেন । এ খবর লুন্দিয়া গ্রামে পৌঁছলে গ্রামে বসবাসরত শেখ বংশের লোকজন ও শিকদার বাড়ির আত্মীয় পাগলা বাড়ির লোকজনের মাঝে দুপুর ১২টার দিকে সংঘর্ষ বাঁধে। এ সংঘর্ষে উভয়পক্ষের আরও ১৫ থেকে ২০জন আহত হয়। আহতদের মাঝে গুরুতর অবস্থায় শেখ বাড়ির আব্দুল পাবেল শেখকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহিন বলেন, একটি তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে তাৎক্ষণিক পর্যাপ্ত পুলিশ ফোর্স সাথে নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্বল্প সময়ের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসি। এঘটনায় এপর্যন্ত আহতদের মাঝে দুইজন মারা গেছেন বলে জানতে পেরেছি। এছাড়াও পরবর্তী যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং তদন্ত সাপেক্ষে দোষীদের সনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com