শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ লাগানো লাশ উদ্ধার কাঁচাবাজারে কিছুটা স্বস্তি ফিরলেও চড়া ডিম-মুরগির দাম বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু নরসিংদীতে বিষপানে মা ও মেয়ের মৃত্যু, আটক বাবা লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: মিয়া গোলাম পরওয়ার চলতি মাসে দেশব্যাপী শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন: স্বাস্থ্যমন্ত্রী হোসেনপুরে আগুনে পুড়ে ছাই তরুণ ব্যবসায়ীর স্বপ্ন কিশোরগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের ১৮ নেতাকর্মী গ্রেপ্তার সাবেক রেলমন্ত্রী মুজিবুলের ২৮৪ শতক জমি জব্দ, ৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় অটোরিকশার চাপায় শিশুর মৃত্যু

মোঃ মুঞ্জুরুল হক মুঞ্জু, পাকুন্দিয়া, কিশোরগঞ্জ
  • আপডেট সময় শনিবার, ১৭ এপ্রিল, ২০২১
  • ৩৭১ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় সবজিভর্তি একটি অটোরিকশার চাপায় রিয়া মণি (৬) নামে এক শিশু নিহত হয়েছে।

শনিবার সকাল ১১টার দিকে উপজেলার চরফরাদী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রিয়া মনি উপজেলার চরফরাদী গ্রামের আবদুল কদ্দুছ মিয়ার শিশু কন্যা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ১০টার দিকে বাড়ির সামনে মুনিয়ারীকান্দা-পাকুন্দিয়া সড়কে যায় ওই শিশু। এসময় পেছন দিক থেকে ছেড়ে আসা সবজিভর্তি একটি অটোরিকশা তাকে চাপা দেয়। এতে অটোরিকশার চাকায় পিষ্ট হয়ে ওই শিশুর মাথার মগজ বেরিয়ে পড়ে। স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘাতক অটোরিকশাটি জব্দ করে থানায় নিয়ে যায়। ঘটনায় জড়িত ঘাতক চালক পলাতক রয়েছে।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: সারোয়ার জাহান বলেন, এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com