রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সংকট পুঁজি করে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী সৌদি আরব থেকে দেশে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু কিশোরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ২৯ নেতাকর্মীকে গ্রেপ্তার তাড়াইলে দারুল কুরআন মাদরাসার প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি হোসেনপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা নেপালের বন্যা: জলবায়ু পরিবর্তনের সীমান্তহীন হুমকি ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ লাগানো লাশ উদ্ধার কাঁচাবাজারে কিছুটা স্বস্তি ফিরলেও চড়া ডিম-মুরগির দাম বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু

ভৈরব থেকে ইয়াবা’সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১৪

মো: আল-আমীন, কিশোরগঞ্জ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৯ এপ্রিল, ২০২১
  • ২৫৩ বার পড়া হয়েছে
ভৈরব থেকে ইয়াবা’সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১৪

কিশোরগঞ্জের ভৈরব থেকে ৬৬০ পিস ইয়াবা’সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্প। এসময় তাদের কাছ থেকে নগদ টাকা ও তাদের ব্যবহৃদ মোবাইল ফোনগুলোও জব্দ করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্প জানতে পারে, একটি মাদক ব্যবসায়ী চক্র মাদকদ্রব্য সংগ্রহ করে কিশোরগঞ্জ’সহ আশেপাশের জেলাগুলোতে পাইকারি ও খুচরা বিক্রয় করে আসছে। উক্ত তথ্যের সত্যতা যাচাইয়ের জন্য উক্ত মাদক ব্যবসায়ী চক্রের উপর র‌্যাবের নিরবিচ্ছিন্ন গোয়েন্দা নজরদারী চালানো হয় এবং তথ্যের সত্যতা পাওয়া যায়।

সে প্রেক্ষিতে আজ (২৯ এপ্রিল) বিকেলে ভৈরবের শিমুলকান্দি এলাকা হতে মোঃ মুছা মিয়া (৪২), পিতাঃ ওমর আলী ও মোঃ সোহেল (৩৫), পিতা-মোঃ হাসান আলী উভয় সাং-শ্রীনগর, ইউনিয়ন-শ্রীনগর, থানা-ভৈরব ও জেলা- কিশোরগঞ্জদের’কে র‌্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্প এর একটি আভিযানিক দল ৬৬০ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক ব্যবসায় ব্যবহৃত নগদ ৮শ টাকা ও পাঁচটি মোবাইল সেট’সহ গ্রেফতার করে। মোঃ মুছা মিয়া (৪২) এর বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামীদ্বয় জানায় দীর্ঘদিন যাবৎ তারা মাদক ক্রয়-বিক্রয় করে আসছিল। র‌্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের অধিনায়ক এম শোভন খান (বিএন) জানান,  মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে। তিনি আরও জানান, আসামীদ্বয়ের বিরুদ্ধে কিশোরগঞ্জ জেলার ভৈরব থানায় মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com