বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
দাম্মামে বিমানের ফ্লাইট চালু, ২৫ অক্টোবর চালু হচ্ছে রিয়াদে গাড়িচাপায় দুই পা হারিয়েছেন অস্ট্রেলীয় এমপি হেলেন হেইনস রাস্তার পাশে খাবারের দোকানেও নিবন্ধন বাধ্যতামূলক কক্সবাজারে সাগরে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ আরও তিন বদলগাছীতে মন্দিরে মন্দিরে ঘুরে এতিম শিশুদের নতুন টাকা উপহার দিলেন চেয়ারম্যান প্রার্থী নয়ন বাংলাদেশে কার্যক্রম শুরুর আহ্বান চীনের শীর্ষ ব্যাংকগুলোকে রংপুর-রাজশাহীর পর চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শনে প্রধানমন্ত্রী নবমীর আরতিতে আনন্দ-বিষাদ, দশমীর অপেক্ষায় ঢাকেশ্বরী কিশোরগঞ্জে ৪০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার ইশরাকের পদত্যাগপত্র পেয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ, আজই প্রজ্ঞাপন হতে পারে

ভৈরবে পুলিশের হাতে কুখ্যাত নৌ ডাকাত আইয়ুব খান গ্রেফতার

হৃদয় আজাদ, ভৈরব প্রতিনিধি
  • আপডেট সময় সোমবার, ৩ মে, ২০২১
  • ২৫৩ বার পড়া হয়েছে
ভৈরবে পুলিশের হাতে কুখ্যাত নৌ ডাকাত আইয়ুব খান গ্রেফতার

কুখ্যাত নৌ ডাকাত আইয়ুব খান (৪৫) কে গ্রেফতার করেছে ভৈরব নৌ পুলিশের একটি দল। সোমবার দিবাগত রাত ১টায় ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ থানাধীন আইয়ুব খানের নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। আটককৃত নৌ ডাকাত আশুগঞ্জের বাহাদুর পুর গ্রামের মৃত অলি মিয়ার ছেলে।

জানা যায়, সম্প্রতি নদীপথে ব্যাপক হারে ডাকাতির ঘটনা ঘটেছে। নদীপথে যাত্রী ও অনেক ব্যবসায়ী প্রায়ই ডাকাতির কবলে পড়ে সর্বস্ব হারিয়েছেন। এসব ঘটনায় ভৈরব ও সরাইল থানায় ডাকাতির অভিযোগে মামলাও হয়েছে একাধিক। এ পরিস্থিতিতে নৌপথে ডাকাতি প্রতিরোধে নড়েচড়ে বসে নৌ থানা পুলিশ। এরই প্রেক্ষীতে সোমবার দিবাগত মধ্যরাতে ভৈরব নৌ থানার এসআই রাসেল মিয়া সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযানে নামে। এসময় আশুগঞ্জের বাহাদুরপুরে চিহ্নিত ডাকাত আইয়ুব খানের বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

এ বিষয়ে ভৈরব নৌ থানার এসআই রাসেল মিয়া জানান, নৌ ডাকাত আইয়ুব খান ডাকাত দলের একজন সক্রীয় সদস্য। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ১০ থেকে ১২ টি ডাকাতি ও ডাকাতির চেষ্টা মামলা রয়েছে। এছাড়াও নৌপথে ডাকাতি প্রতিরোধে এসব অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com