শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সাবেক রেলমন্ত্রী মুজিবুলের ২৮৪ শতক জমি জব্দ, ৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ ট্রাফিক আইন লঙ্ঘন, বিমানমন্ত্রীর গাড়ির বিরুদ্ধে দুই মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে আইএসডিবির সঙ্গে ১ বিলিয়ন ডলারের চুক্তি অত্যন্ত শক্তিশালী এল নিনোর বিষয়ে সতর্ক করল জাতিসংঘ ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে আইএসডিবির সঙ্গে ১ বিলিয়ন ডলারের চুক্তি ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, এক দিনে হাসপাতালে ১২৫২ রোগী তাড়াইলে ৪ লাখ ৬৫ হাজার টাকার অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ, জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস কিশোরগঞ্জে বিশেষ অভিযানে ২২ জন গ্রেফতার সাবেক ২ সেনাসদস্যকে ধরতে ইন্টারপোলের রেড নোটিস খেলাপি ঋণ ৬ লাখ কোটি টাকা ছাড়াল

পাকুন্দিয়ায় চাঁদা দিতে অস্বীকার করায় ব্যবসায়ীকে মারধর

মো: মুঞ্জুরুল হক মুঞ্জু, পাকুন্দিয়া, কিশোরগঞ্জ
  • আপডেট সময় মঙ্গলবার, ৪ মে, ২০২১
  • ৬১৫ বার পড়া হয়েছে
পাকুন্দিয়ায় চাঁদা দিতে অস্বীকার করায় ব্যবসায়ীকে মারধর

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় সন্ত্রাসীদের দাবিকৃত টাকা দিতে অস্বীকার করায় মফিজুল ইসলাম নামের এক ধান কাটার মেশিন মালিককে মারধর করার অভিযোগ পাওয়া গেছে। আজ মঙলবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার সুখিয়া ইউনিয়ন পরিষদের সামনে এ ঘটনা ঘটে। ঘটনায় মফিজুল ইসলাম বাদী হয়ে উপজেলার কোষাকান্দা গ্রামের রাসেল ও মেহেদী হাসান ডালিমের নাম উল্লেখসহ অজ্ঞাত ৫-৬জনকে অভিযুক্ত করে পাকুন্দিয়া থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। মফিজুল ইসলাম উপজেলার কোদালিয়া গ্রামের নুরুল ইসলামের ছেলে।

অভিযোগ সূত্রে জানা গেছে, মফিজুল ইসলাম কৃষি বিভাগ থেকে সরকারি ভর্তুকি দিয়ে একটি ধান কাটার হারভেস্টার মেশিন কিনেন। ওই মেশিন নিয়ে আজ মঙলবার সকালে উপজেলার সুখিয়া এলাকায় ধান কাটতে যান তিনি। সুখিয়া ইউনিয়ন পরিষদ ভবনের সামনের রাস্তায় পৌঁছলে ওই গ্রামের আশাব উদ্দিনের ছেলে রাসেল ও কোষাকান্দা গ্রামের ফজর আলীর ছেলে মেহেদী হাসান ডালিমের নেতৃত্বে অজ্ঞাত৫-৬জন তার পথরোধ করে। এসময় তারা মফিজুলের নিকট ৩০হাজার টাকা চাঁদা দাবি করে। দাবিকৃত টাকা না দিলে মেশিন নিয়া ধান কাটতে দিবেনা বলে হুমকি দেয়। টাকা দিতে অস্বীকার করায় এসময় তারা মফিজুলের নাকে মুখে কিল, ঘুষি মারিয়া শরীরের বিভিন্নস্থানে জখম করে। একপর্যায়ে তারা মফিজুলের পকেট থেকে ধান কাটার ১৪হাজার টাকা ও মেশিনের পিছনের ডাকনার পাট খুলে নিয়ে যায়। যার আনুমানিক মূল্য প্রায় ৩৫হাজার টাকা। মফিজুল ডাক-চিৎকার করলে আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

এবিষয়ে পাকুন্দিয়া থানার উপ-পরিদশক (এসআই) মো.মজিবুর রহমান মোল্লা বলেন, অভিযোগ পেয়ে তদন্তে গিয়ে ঘটনার সত্যতা পাওয়া গেছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com