শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ফিলিপিন্সে স্কুলে বন্দুকধারীর গুলি: নিহত ৩, আহত ৮ ট্রাম্পের আহ্বান প্রত্যাখ্যান: ইরান যুদ্ধে সেনা পাঠাবে না দক্ষিণ কোরিয়া পাকিস্তানে পুলিশ সদর দপ্তরের মসজিদে বোমা হামলা, নিহত ১৬ ১০ মাসের মধ্যে সর্বনিম্ন মূল্যস্ফীতি আগস্টে রাজধানীর মালিবাগে একাধিক ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট ১০৪৮ লুণ্ঠিত অস্ত্রের তথ্য দিলে মিলবে পুরস্কার, পরিচয় গোপন রাখবে এসআরবি কিশোরগঞ্জে ২১৫০ পিস ইয়াবা ও ৯ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার ইউনিয়ন পরিষদ নির্বাচন ৬ জুনের আগে সম্পন্ন করতে হবে: ইসি সানাউল্লাহ ‘ট্রাইব্যুনাল’ থেকে সরে দাঁড়ালেন নুসরাত, জানেন না নির্মাতা রায়হান

সাকিব-মুস্তাফিজের জন্য সুখবর

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ৮ মে, ২০২১
  • ২৪৫ বার পড়া হয়েছে
সাকিব-মুস্তাফিজের জন্য সুখবর

দেশের মাটিতে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের ওয়ানডে সামনে রেখে ইতোমধ্যেই অনুশীলন শুরু করেছে বাংলাদেশের ক্রিকেটাররা। অন্যদিকে দুই সেরা তারকা সাকিব আল হাসান এবং মুস্তাফিজুর রহমান ভারত থেকে ফিরে চলে গেছেন ১৪ দিনের কোয়ারেন্টিনে। তাদের হোটেল কোয়ারেন্টিন যখন শেষ হবে, তখন শ্রীলঙ্কা সিরিজের বাকি থাকবে দুই দিন! তাই স্বাস্থ্য অধিদপ্তর বরাবর সাকিবদের কোয়ারেন্টিন মেয়াদ কমানোর আবেদন করেছিল বিসিবি। ইতিবাচক সাড়াও মিলেছে।

মাঝপথে বন্ধ হয়ে যাওয়া আইপিএল খেলে গত ৬ মে দেশে ফেরেন সাকিব-মুস্তাফিজ। বিমানবন্দর থেকেই তাদের সোজা পাঠিয়ে দেওয়া হয় কোয়ারেন্টিন সেন্টারে। এর আগে শ্রীলঙ্কা সফর শেষে দেশে ফিরে মুমিনুল হকের নেতৃত্বাধীন টেস্ট দল। সেই দলের ক্রিকেটাররাও আছেন হোম কোয়ারেন্টিনে। তাদের ৭ মে থেকে অনুশীলনে নামার কথা থাকলেও স্বাস্থ্য অধিদপ্তরের লিখিত অনুমতিপত্র না আসায় এখনও যোগ দিতে পারেননি। অবশেষে আগামীকাল সেই লিখিত অনুমতিপত্র হাতে পেতে যাচ্ছে টাইগার ক্রিকেট প্রশাসন।

আজ শনিবার (৮ মে) বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী সুজন সাংবাদিকদের বলেন, ‘আমরা স্টেপ বাই স্টেপ কাজ করছি। আমরা জাতীয় দলেরটা দেখছি। যারা ভারত থেকে আসছেন তাদের প্রটোকলটা ভিন্ন। আরও কঠিন। তাদেরটা নিয়েও কাজ করছি। আন্তর্জাতিক ক্রিকেট বা বিশ্বের খেলাধুলা বলেন আলাদা প্রটোকোল আছে। আমাদের দেশের যে প্রটোকোল আছে সেগুলো কিন্তু সাধারণ মানুষের জন্য। মানে হচ্ছে তারা সাধারণ যাত্রীবাহি বিমানে আসছেন। তারা একটা টেস্ট নেগেটিভ দিয়ে আসছেন। সরকারের প্রটোকল মেন্টেইন করছেন। সেক্ষেত্রে আর কোন টেস্টেও যাচ্ছেন না। কিন্তু আমাদের স্পোর্টস ইভেন্টে যারা অংশগ্রহণকারী হন তারা কিন্তু নির্দিষ্ট প্রটোকল মেনে আসতে হয়, নির্দিষ্ট সময়ের মধ্যে নির্দিষ্ট পরীক্ষা তাদের করতে হয়। টেস্টে নেগেটিভ হলেই অংশ নিতে পারে।’

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com