শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১২:১২ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
খাগড়াছড়ি-রাঙামাটিতে অবরোধ চলছে: চরম ভোগান্তিতে যাত্রীরা শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে নতুন ৪ বই আপস না করলে ‘লাশ পড়বে’: কুরিয়ারের ম্যানেজারকে প্রাণনাশের হুমকি ছাত্রীকে যৌন হয়রানির খবরে মহিলা মাদ্রাসায় আগুন দিল স্থানীয়রা, শিক্ষককে পুলিশে সোপর্দ সৌদিতে ফের হুতি হামলার নিন্দা বাংলাদেশের ভারতের প্রধান ব্যাংক স্টেট ব্যাংক অব ইন্ডিয়ায় সাইবার হামলা সৌদির বিভিন্ন কারাগারে সাড়ে ৭ হাজার বাংলাদেশি বন্দি আছেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হাম ও উপসর্গে আরও ৭ জনের মৃত্যু দাম্মামের সব ফ্লাইট তিন দিন বন্ধ, রিয়াদ রুটে ৩১ অক্টোবর পর্যন্ত স্থগিত কিশোরগঞ্জে দুর্গাপূজামণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক, সম্প্রীতি বজায় রাখার আহ্বান

আমাকেও গ্রেফতার করুন, আইন শিখিয়ে লাভ নেই: মমতা

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ১৭ মে, ২০২১
  • ২৭৫ বার পড়া হয়েছে
আমাকেও গ্রেফতার করুন, আইন শিখিয়ে লাভ নেই: মমতা

ভারতের চাঞ্চল্যকর নারদাকাণ্ডে তৃণমূল কংগ্রেসের চার হেভিওয়েট নেতাকে গ্রেফতার করেছে সিবিআই। সোমবার সকালে মমতার মন্ত্রী ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়, বিধায়ক মদন মিত্রকে তুলে নিয়ে যাওয়া হয় সিবিআই দফতর নিজাম প্যালেসে। এরপর নিয়ে যাওয়া হয় শোভন চট্টোপাধ্যায়কেও। কোনও নোটিশ ছাড়া মাত্র ঘণ্টা দেড়েকের ব্যবধানে চার জনকে তুলে আনা হয়। পরে গ্রেফতার দেখানো হয়।

 

নিজাম প্যালেসে পৌঁছেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্য়ায় বলেন, “আমি এই চত্বরেই বসে থাকবো। কারও কারও অর্ডারে আপনারা এই কাজ করছেন। আমাকে আইন শিখিয়ে লাভ নেই। কোন নিয়মে গ্রেফতারি, না জেনে কোথাও যাব না।” অর্থাৎ গ্রেফতারির আইনসঙ্গত উত্তর না পেলে অবস্থানেই থাকছেন মমতা, এমনটাই মনে করা হচ্ছে। এই মুহূর্তে গ্রেফতার হওয়া বিধায়ক মন্ত্রীদের আইনজীবীরাও রয়েছেন নিজাম প্যালেসে।

স্পিকারের অনুমতি নেই, লকডাউনের মধ্য়ে তারপরেও বেনজির ভাবে বাড়িতে ঢুকে গ্রেফতার করা হয়েছে ফিরহাদ হাকিম, মদন মিত্র, শোভন চট্টোপাধ্যায়, সুব্রত মুখোপাধ্যায়দের। গ্রেফতারির অনিয়ম নিয়ে সরব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় খবর পেয়েই বলছেন, তাঁকেও গ্রেফতার করা হোক, এমনটাই দাবি পুরসভার কো অর্ডিনেটার তথা আইনজীবী অনিন্দ্য রাউতের। অনিন্দ্য রাউতের বক্তব্য কোনও রকম সরকারি অনুমোদন ছাড়াই এই গ্রেফতারি হয়েছে, মুখ্যমন্ত্রী তাই বলছেন, তাঁকেও গ্রেফতার করা হোক।
রাজ্যের মন্ত্রীরা নারদাকাণ্ডে নজিরবিহীন ভাবে গ্রেফতার হয়েছেন। খবর পেয়েই এদিন কালীঘাটের বাড়ি থেকে নিজাম প্যালেসে রওনা দেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com