বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০২:১৮ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
বাংলাদেশে কার্যক্রম শুরুর আহ্বান চীনের শীর্ষ ব্যাংকগুলোকে রংপুর-রাজশাহীর পর চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শনে প্রধানমন্ত্রী নবমীর আরতিতে আনন্দ-বিষাদ, দশমীর অপেক্ষায় ঢাকেশ্বরী কিশোরগঞ্জে ৪০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার ইশরাকের পদত্যাগপত্র পেয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ, আজই প্রজ্ঞাপন হতে পারে সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের এমডির নিয়োগ বাতিল তাড়াইলে দুর্গাপূজা উপলক্ষে হরিজন ও জেলে সম্প্রদায়ের নারীদের মাঝে শাড়ি বিতরণ বদলগাছীতে দুর্গোৎসব উপলক্ষে ৪০০ দুস্থের মাঝে বস্ত্র বিতরণ ইশরাককে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশের গুঞ্জন বদলগাছীতে হত্যা চেষ্টার আসামিদের বাঁচাতে বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগ

হাত দেখিয়ে গাছের বেঁচে থাকার আকুতি, যে ছবিতে অবাক বিশ্ব

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় সোমবার, ২৪ মে, ২০২১
  • ২৯৯ বার পড়া হয়েছে
হাত দেখিয়ে গাছের বেঁচে থাকার আকুতি, যে ছবিতে অবাক বিশ্ব

গাছ আমাদের জীবন রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। জীবন রক্ষায় গাছের প্রয়োজন রয়েছে। তবে গাছও যে বেঁচে থাকতে চায়, তা হয়তো কখনো বোঝার চেষ্টা করা হয় না।

তবে সম্প্রতি গাছের বেঁচে থাকার এই আকুতি বুঝতে পেরেছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি গাছের ছবি পোস্ট করেছেন তিনি। আর সেই ছবি আলোড়ন সৃষ্টি করেছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

ছবিতে দেখা যায়, একটি গাছের ভেঙে যাওয়া অংশ থেকে হাত বেড় হয়ে আসছে। এ যেন বেঁচে থাকার আকুতি জানানোর চিত্র। ছবিটি দেখে অবাক হয়েছে গোটা বিশ্ব।

অভিনেত্রীর পোস্ট থেকে জানা যাচ্ছে, যুক্তরাজ্যের ওয়েলসে সবচেয়ে উঁচু পাইন গাছটি সাম্প্রতিক ঝড়ে বিধ্বস্ত হওয়ায় গাছটি কেটে ফেলার প্রয়োজন হয়। কিন্তু কাঠুরে শিল্পী ‘সাইমন রোর্কে’ গাছটির স্মৃতি ধরে রাখতে না কেটে হাতের আদলে চমৎকার শিল্পরূপ দেন। যা কিনা বিশেষ অর্থ বহন করে।

যারা অপ্রয়োজনে গাছ কেটে ক্ষতিসাধন করে তাদের বিরুদ্ধে এই শিল্পরূপ হতে পারে একটি প্রতিবাদের প্রতীক। এছাড়াও অভিনেত্রী গাছ কাটা বন্ধ করে প্রকৃতি রক্ষায় আহ্বান জানিয়েছেন সবাইকে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com