রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সংকট পুঁজি করে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী সৌদি আরব থেকে দেশে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু কিশোরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ২৯ নেতাকর্মীকে গ্রেপ্তার তাড়াইলে দারুল কুরআন মাদরাসার প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি হোসেনপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা নেপালের বন্যা: জলবায়ু পরিবর্তনের সীমান্তহীন হুমকি ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ লাগানো লাশ উদ্ধার কাঁচাবাজারে কিছুটা স্বস্তি ফিরলেও চড়া ডিম-মুরগির দাম বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু

জ্বরে আক্রান্ত খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা জানালেন মির্জা ফখরুল

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় রবিবার, ৩০ মে, ২০২১
  • ২১৪ বার পড়া হয়েছে
জ্বরে আক্রান্ত খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা জানালেন মির্জা ফখরুল

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া জ্বরে আক্রান্ত। তার জ্বর নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রবিবার সকালে রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৮০তম শাহাদাতবার্ষিকী উপলক্ষ্যে তার মাজারে দোয়া ও মোনাজাত শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, আমি চিকিৎসকদের ধন্যবাদ দিতে চাই, তারা অক্লান্ত পরিশ্রম করে চিকিৎসা করছেন। সুচিকিৎসার কারণে দেশনেত্রীর জ্বর নিয়ন্ত্রণে এসেছে।

তিনি বলেন, চিকিৎসকরা আশাবাদী হয়ে উঠেছেন। এই জ্বর হয়তো খালেদা জিয়ার আর আসবে না। তার প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। আমাদের দুঃখ হয়— যে নেত্রী গণতন্ত্রের জন্য আজীবন সংগ্রাম করেছেন, ১৯৭১ সালে পাকহানাদার বাহিনীর কারা নির্যাতন ভোগ করেছেন, তাকে চিকিৎসার জন্য সুযোগ দেওয়া হয় না। বারবার বলা হয়েছে— তার অ্যাডভান্সড (উন্নত) চিকিৎসা দরকার। সেটি একটি অ্যাডভান্সড চিকিৎসা সেন্টার করা প্রয়োজন। কিন্তু সরকার প্রতিহিংসামূলক রাজনীতির কারণে তাকে চিকিৎসা থেকে বঞ্চিত করছে।

জিয়াউর রহমান ১৯৭৫ সালে একদলীয় শাসনব্যবস্থার শৃঙ্খল থেকে এই জাতিকে মুক্ত করেছেন বলে উল্লেখ করেন বিএনপি মহাসচিব।

তিনি বলেন, দুর্ভাগ্য— এই জাতি লড়াই করেছিল একটি উদার গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থার জন্য। কিন্তু আওয়ামী লীগ অত্যন্ত সচেতনভাবে সেই উদার গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে আবারও একদলীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠা করার জন্য ছদ্মবেশে কাজ করছে। আওয়ামী লীগ এই দেশে সাম্প্রদায়িকতা বীজ বপন করছে। আমরা মনে করি, আওয়ামী লীগ কখনও এই দেশের জন্য ভালো কোনো কাজ করেনি। তারা শুধু ধ্বংসের জন্য কাজ করেছে।

ফ্যাসিবাদের বিরুদ্ধে গোটা জাতিকে লড়াই করতে হয় উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, শুধু বিএনপি নয়, সমগ্র জাতি এই ফ্যাসিবাদের ভুক্তভোগী। তারা আমাদের মুক্তস্বাধীনতা, বাকস্বাধীনতা ও সংবাদপত্রের স্বাধীনতা কেড়ে নিয়েছে। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এই ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করতে হবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com