রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৯:১০ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
গাজীপুর ও সাভারে অন্তত ৮০ কারখানায় ছুটি জরুরি বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী, শ্রমমন্ত্রীর বিদেশ সফর বাতিল হোসেনপুরে জাতীয় যুব দিবস উদযাপন: বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা কিশোরগঞ্জে নানা আয়েজনের মধ্য দিয়ে পালিত হয়েছে জাতীয় যুব দিবস কাঁচি-ট্রিমারে বদলায় মানুষের রূপ, বদলায় না তাড়াইলের নরসুন্দর শান্ত’র ভাগ্য উত্তরার বারে তাহসিফের সঙ্গে দেখা সেই তরুণী রিমান্ডে ইরানে নতুন হামলার দিনক্ষণ জানাল যুক্তরাষ্ট্র তাহসিফের মৃত্যু: ‘বন্ধুস্থানীয় ছোটভাই’ দীপের ৪ দিনের রিমান্ড আশুলিয়াতেও শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ২৫ কারখানা ছুটি অকৃতকার্য ৪ লক্ষাধিক শিক্ষার্থীর পরীক্ষা এক মাসের মধ্যে: শিক্ষামন্ত্রী

সি.আই.পি মুসা মিয়ার আশু রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল

আলী হায়দার, কুলিয়ারচর, কিশোরগঞ্জ
  • আপডেট সময় রবিবার, ৩০ মে, ২০২১
  • ২৫৫ বার পড়া হয়েছে
সি.আই.পি মুসা মিয়ার আশু রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল

কিশোরগঞ্জ কুলিয়ারচরের প্রাণ পুরুষ, উন্নয়নের রূপকার, কুলিয়ারচর গ্রুপের সম্মানিত চেয়ারম্যান, শহীদ সেলিম স্মৃতি সংসদের প্রধান পৃষ্ঠপোষক আলহাজ্ব মোঃ মুসা মিয়া সি.আই.পি’র আশু রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৯ মে) বাদ আছর বীর প্রতীক শহীদ সেলিম স্মৃতি সংসদ প্রাঙ্গণে সেলিম স্মৃতি সংসদের আয়োজনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, কুলিয়ারচর পৌর মেয়র সৈয়দ হাসান সারোয়ার মহসিন। উক্ত অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন কুলিয়ারচর সরকারি কলেজের প্রভাষক রফিকুল বাহার।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সৈয়দ নূরে আলম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মুর্শিদ উদ্দিন আহমেদ, কুলিয়ারচর থানা অফিসার ইনচার্জ (ওসি) সুলতান মাহমুদ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল সাত্তার মাস্টার, সাংগঠনিক সম্পাদক মোঃ গিয়াস উদ্দিন, জহির রায়হান জজ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার এনামুল হক, কুলিয়ারচর বাজার কমিটির সভাপতি মুফতি ইলিয়াস মাহমুদ কাসেমী, কুলিয়ারচর ডিগ্রি কলেজের প্রিন্সিপাল ইদ্রিস মিয়া, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, জনপ্রতিনিধি, পৌর ও বিভিন্ন ইউনিয়নের ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদক, পৌর কাউন্সিলরবৃন্দ সহ সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।

দোয়া মাহফিলে আলহাজ্ব মোঃ মুসা মিয়া সিআইপি’র আশু রোগ মুক্তি ও দীর্ঘায়ু কামনায় মোনাজাত পরিচালনা করেন, কুলিয়ারচর জামিয়া আরাবিয়া নূরুল উলুম মাদ্রাসার প্রিন্সিপাল মুফতি আবদুল কাইয়ুম খান।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com