রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সংকট পুঁজি করে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী সৌদি আরব থেকে দেশে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু কিশোরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ২৯ নেতাকর্মীকে গ্রেপ্তার তাড়াইলে দারুল কুরআন মাদরাসার প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি হোসেনপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা নেপালের বন্যা: জলবায়ু পরিবর্তনের সীমান্তহীন হুমকি ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ লাগানো লাশ উদ্ধার কাঁচাবাজারে কিছুটা স্বস্তি ফিরলেও চড়া ডিম-মুরগির দাম বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু

ভৈরবে ইউপি চেয়ারম্যানের ছেলে খুন

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় বুধবার, ২ জুন, ২০২১
  • ২৪৪ বার পড়া হয়েছে
ভৈরবে ইউপি চেয়ারম্যানের ছেলে খুন

ভৈরবে দুর্বৃত্তের হাতে খুন হয়েছেন প্রবাল (২১) নামে এক যুবক। তিনি নরসিংদী জেলার রায়পুরা থানার মুছাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হোসেন ভূইঁয়ার ছেলে। স্থানীয় মাতৃকা হাসপাতালের মালিক তিনি। পরিবারের সদস্যদের নিয়ে হাসপাতালের উপর তলায় থাকতেন।

মঙ্গলবার রাত সাড়ে ৮টায় ভৈরব বাসস্ট্যান্ড দুর্জয় মোড় এলাকার সরদার হোটেলের পেছনে সাকিল মটরস নামে দোকান থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকালে ভৈরব দুর্জয় মোড় বাসস্ট্যান্ড এলাকায় কিশোর গ্যাংদের মধ্যে ঝগড়া হয়েছে। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে আসার আগেই অপরাধীরা রক্তমাখা কাপড় নিয়ে দৌড়ে পালিয়ে যায়।

 

পরে এ ঘটনার খবর পেয়ে পুলিশ রাত সাড়ে ৮টায় আবারও ঘটনাস্থলে পৌঁছে শাকিল মটরসের দোকানটি তালা ভেঙে ঢুকে দেখে প্রবালের লাশ রুমের দেয়াল ঘেষে পড়ে আছে। লাশের সঙ্গে একটি খালি বস্তাও পায় পুলিশ।

ধারনা করা হচ্ছে হত্যাকারীরা লাশটি গুম করতে বস্তা এনেছিল। গুম করতে না পেরে হত্যাকারীরা শরীরের রক্তমাখা কাপড় নিয়ে মানুষের সামনে দিয়ে দৌড়ে পালিয়ে যায়। নিহতের পরিবারের সদস্যরা রাত পৌনে ৯টায় খবর পেয়ে ঘটনাস্থলে এসে লাশ শনাক্ত করেন।

ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিন জানান, পুলিশ সন্দেহজনকভাবে শাকিল মটরসের দোকানের তালা ভেঙে ভিতরে গেলে সেখানে একটি রক্তাক্ত লাশ পায়। পরে স্বজনরা লাশটি শনাক্ত করে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com