রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সংকট পুঁজি করে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী সৌদি আরব থেকে দেশে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু কিশোরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ২৯ নেতাকর্মীকে গ্রেপ্তার তাড়াইলে দারুল কুরআন মাদরাসার প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি হোসেনপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা নেপালের বন্যা: জলবায়ু পরিবর্তনের সীমান্তহীন হুমকি ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ লাগানো লাশ উদ্ধার কাঁচাবাজারে কিছুটা স্বস্তি ফিরলেও চড়া ডিম-মুরগির দাম বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু

পাকুন্দিয়ায় খাঁন বাহাদুর ইসমাঈলের নামে সড়ক উদ্বোধন

মো: মুঞ্জুরুল হক মুঞ্জু, পাকুন্দিয়া, কিশোরগঞ্জ
  • আপডেট সময় রবিবার, ৬ জুন, ২০২১
  • ২৬৭ বার পড়া হয়েছে
পাকুন্দিয়ায় খাঁন বাহাদুর ইসমাঈলের নামে সড়ক উদ্বোধন

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার হোসেন্দী ইউনিয়নের চরপাড়া গ্রামে খাঁন বাহাদুর মোঃ ইসমাঈলের নামে সড়ক উদ্বোধন করা হয়েছে। আজ রবিবার (৬ জুন) দুপুরে তাঁর নিজ বাড়ির সামনে এ সড়কটির উদ্বোধন করেন কিশোরগঞ্জ-২ (পাকুন্দিয়া-কটিয়াদী) আসনের জাতীয় সংসদ সদস্য সাবেক আইজিপি নূর মোহাম্মদ। সড়কটি নির্মাণে ব্যায় হয়েছে প্রায় ১ কোটি ৯৮ লাখ টাকা। এটির নির্মাণ কাজ বাস্তবায়ন করেছেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)।

 

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহ্বায়ক মো. মোতায়েম হোসেন স্বপন, সাবেক সাধারণ সম্পাদক এড. মো. হুমায়ুন কবির, উপজেলা প্রকৌশলী মো. হাবিবুল্লাহ, হোসেন্দী ইউপি চেয়ারম্যান মো. মজিবুর রহমান আকন্দ হামদু, নারান্দী ইউপি চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম, বুরুদিয়া ইউপি চেয়ারম্যান নাজমুল হুদা রুবেল, উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি সাবেক অধ্যক্ষ মো. জসিম উদ্দিন, উপজেলা কৃষকলীগের সাবেক সভাপতি বাবুল আহমেদ, উপজেলা শ্রমিক লীগের সভাপতি নাজমুল হক দেওয়ান প্রমুখ।

 

মো. ইসমাঈল ১৮৭১ সালের ১১ জুলাই কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার হোসেন্দী ইউনিয়নের চরপাড়া গ্রামে (মুন্সীবাড়ি) এক সম্ভ্রান্ত পরিবারে জন্ম গ্রহণ করেন। তাঁর বাবা মুন্সী গোলাম বতুল ময়মনসিংহ জজ কোর্টের সেরেস্তাদার ছিলেন। মো. ইসমাইল ১৮৯০ সালে ময়মনসিংহ জেলা স্কুল এন্ড কলেজ থেকে এন্ট্রাস, ১৮৯২ সালে আইএ ও ১৮৯৪ সালে বিএ পাশ করেন। ১৯০৬ সালে কলকাতা ইসলামিয়া ইউনিভার্সিটি থেকে এমএ, এলএলবি পাশ করেন। তিনি (১৯০৬-১৯২৮) পর্যন্ত ময়মনসিংহ জেলা বোর্ডের নির্বাচিত ভাইস প্রেসিডেন্ট ছিলেন। তিনি (১৯২৯-১৯৪৫) ময়মনসিংহ জেলা পরিষদের প্রথম নির্বাচিত চেয়ারম্যান ছিলেন। ১৯৩৫ সালে সমাজসেবায় বিশেষ অবদান রাখায় ব্রিটিশ সরকার কর্তৃক খাঁন বাহাদুর উপাধীতে ভূষিত হন। তিনি ১৯৪৫ সালের ২৫ জানুয়ারি মৃত্যুবরণ করেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com