শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ লাগানো লাশ উদ্ধার কাঁচাবাজারে কিছুটা স্বস্তি ফিরলেও চড়া ডিম-মুরগির দাম বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু নরসিংদীতে বিষপানে মা ও মেয়ের মৃত্যু, আটক বাবা লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: মিয়া গোলাম পরওয়ার চলতি মাসে দেশব্যাপী শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন: স্বাস্থ্যমন্ত্রী হোসেনপুরে আগুনে পুড়ে ছাই তরুণ ব্যবসায়ীর স্বপ্ন কিশোরগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের ১৮ নেতাকর্মী গ্রেপ্তার সাবেক রেলমন্ত্রী মুজিবুলের ২৮৪ শতক জমি জব্দ, ৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ

পাকুন্দিয়ায় মডেল মসজিদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

মো: মুঞ্জুরুল হক মুঞ্জু, পাকুন্দিয়া, কিশোরগঞ্জ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১০ জুন, ২০২১
  • ২৩০ বার পড়া হয়েছে
পাকুন্দিয়ায় মডেল মসজিদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

দেশের বিভিন্ন জেলা-উপজেলার ৫০টি মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রতিটি জেলা ও উপজেলায় একটি করে মোট ৫৬০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র স্থাপন প্রকল্পের আওতায় এই মসজিদগুলো বানানো হয়েছে। একসাথে পুরুষ ৮০০ জন এবং মহিলা ১০০ জন একযোগে নামাজ আদায় করতে পারবে।

প্রকল্প সংশ্লিষ্টরা বলছে একসাথে এত মসজিদ নির্মাণ বিশ্বে এটিই প্রথম। মসজিদ গুলোর মাধ্যমে ইসলাম প্রচারের পাশাপাশি শান্তিপূর্ণ সৎ ন্যায় নিষ্ঠা সমাজ গড়া সম্ভব হবে। প্রতিটি মসজিদে থাকছে নারী-পুরুষের পাশাপাশি প্রতিবন্ধীদের জন্য নামাজের ব্যবস্থা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকাল সাড়ে ১০ টায় গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে একযোগে আধুনিক সুসজ্জিত এই মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন করেন। একই সময়ে পাকুন্দিয়া উপজেলা মডেল মসজিদ উদ্বোধন করেন পাকুন্দিয়া-কটিয়াদী আসনের সংসদ সদস্য নূর মোহাম্মদ। এই সময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গোলাম মোস্তফা, অতিরিক্ত পুলিশ সুপার মো. ইব্রাহিম হোসেন, পাকুন্দিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম রেনু, অফিসার ইনচার্জ (ওসি) মো. সারোয়ার জাহান, পাকুন্দিয়া সরকারি কলেজের অধ্যক্ষ মো. কফিল উদ্দিন, মহিলা আদর্শ কলেজের অধ্যক্ষ মো. মোজাম্মেল হোসেন জামাল, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. মেজবাহ উদ্দিনসহ আওয়ামীলীগের সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও ধর্মীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com