মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
এই সম্মাননা শুধু আমার একার নয়,পুরো টিমের সম্মিলিত পরিশ্রমের স্বীকৃতি: বুবলী এই সম্মাননা শুধু আমার একার নয়,পুরো টিমের সম্মিলিত পরিশ্রমের স্বীকৃতি: বুবলী কিশোরগঞ্জে লাইনের ছিদ্র মেরামতে ৩ দিন গ্যাস বন্ধ, ভোগান্তিতে গ্রাহকরা ট্রাম্পকে চাপে ফেলতে বহুমুখী কৌশলে ইরান বাংলাদেশি পাসপোর্টে ১৫৯ দেশ ঘুরে ইতিহাস গড়লেন কাজী আসমা আজমেরী শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারে, দিল্লিকে বলল ঢাকা বিমান খাত উন্নয়নে সহযোগিতার আশ্বাস আইএটিএর লটারিতে বদলি-পদায়ন পেলেন ২৫৪ উপ-সহকারী প্রকৌশলী ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৭০ টাকা বেড়ে ১৫৯৮ বেনজীরের জামিন বাতিলে দুবাইয়ে ল’ ফার্ম নিয়োগ: স্বরাষ্ট্রমন্ত্রী

৯৭ রানে অলআউট ওয়েস্ট ইন্ডিজ

ওয়ান নিউজ 24 বিডি ডেস্ক
  • আপডেট সময় শুক্রবার, ১১ জুন, ২০২১
  • ২০৩ বার পড়া হয়েছে
৯৭ রানে অলআউট ওয়েস্ট ইন্ডিজ

দক্ষিণ আফ্রিকার দুই পেসার লুঙ্গি এনগিডি ও এনরিচ নর্টির আগুন বোলিংএ সিরিজের প্রথম টেস্টের প্রথম দিনই অলআউট হলো স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। ৪০ দশমিক ৫ ওভার ব্যাট করে ৯৭ রানে অলআউট হয় ক্যারিবীয়রা। এনগিডি ৫ ও নর্টি ৪টি উইকেট নেন।

ওয়েস্ট ইন্ডিজকে অলআউট করে নিজেদের ইনিংসে ব্যাটিং শুরু করে প্রথম দিন শেষে ৪ উইকেটে ১২৮ রান করেছে দক্ষিণ আফ্রিকা। এতে ৬ উইকেট হাতে নিয়ে ৩১ রানে এগিয়ে প্রোটিয়ারা।

সেন্ট লুসিয়ায় টস জিতে প্রথমে ব্যাট করতে নামে ওয়েস্ট ইন্ডিজ। শুরু থেকেই সতর্ক ছিলেন ওয়েস্ট ইন্ডিজের দুই ওপেনার অধিনায়ক ক্রেইগ ব্র্যাথওয়েট ও শাই হোপ। ২৪ রানের জুটি গড়েন তারা। দু’জনই ১৫ রান করে নর্টির শিকার হন।

দু’ওপেনারের বিদায়ের পর থেকে নিয়মিত বিরতিতে উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। নর্টির সাথে এনগিডির আগুন বোলিংএ দুমড়েমুচড়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। ৯৭ রানে অলআউট হন তারা। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এটিই সর্বনি¤œ রানের ইনিংস ওয়েস্ট ইন্ডিজের।

সাবেক অধিনায়ক জেসন হোল্ডার সর্বোচ্চ ২০ রান করেন। এছাড়া রাকিম কর্নওয়াল ১৩ ও মি. এক্সট্রা থেকে ১৩ রান আসে।

১৩ দশমিক ৫ ওভার বল করে ১৯ রানে ৫ উইকেট নেন এনগিডি। ৮ ম্যাচের টেস্ট ক্যারিয়ারে দ্বিতীয়বারের মত পাঁচ বা ততোধিক উইকেট তার। ১১ ওভারে ৩৫ রানে ৪ উইকেট নেন নর্টি। বাকী ১ উইকেট নিয়েছেন কাগিসো রাবাদা।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com