মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
তিন মাস পর খুলেছে সুন্দরবন এসএসসি পরীক্ষার ফরম পূরণ শুরু ১৬ নভেম্বর প্রধানমন্ত্রীর সঙ্গে শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা ডোনাল্ড ট্রাম্পের বাংলাদেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা স্থগিতাদেশ তুলে নিল যুক্তরাষ্ট্র নওগাঁয় কিশোর গ্যাংয়ের দুই নেতা গ্রেপ্তার, আগ্নেয়াস্ত্র উদ্ধার অগাস্টে ২৯৭ কোটি ডলারের বেশি পাঠিয়েছেন প্রবাসীরা লিবিয়ার আটককেন্দ্র থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি বিএনপি-এনসিপি নেতাকর্মী ও সাংবাদিকদের নামে ‘মিথ্যা মামলা’ প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন নওগাঁয় বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত রোজার পরেই এইচএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী

আর্জেন্টিনার কোপা জয়ের বড় সম্ভাবনা দেখছেন মেসি

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ১৪ জুন, ২০২১
  • ১৮১ বার পড়া হয়েছে
আর্জেন্টিনার কোপা জয়ের বড় সম্ভাবনা দেখছেন মেসি

আর্জেন্টিনার অনেকদিনের আক্ষেপ একটা আন্তর্জাতিক শিরোপা জয়ের। অপেক্ষাটা ২৮ বছরের। মেসির জন্যও জরুরি একটা আন্তর্জাতিক শিরোপা। কিন্তু কিছুতেই দেখা মিলছে না সেটার। বিশ্বকাপ ও কোপা আমেরিকা মিলিয়ে চারবার বড় টুর্নামেন্টের ফাইনালে উঠলেও এখনো শিরোপা ছুঁয়ে দেখা হয়নি তার।

রবিবার থেকে শুরু হয়েছে কোপা আমেরিকার এবারের আসর। নিজেদের প্রথম ম্যাচে সোমবার চিলির বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। তার আগে দলটির অধিনায়ক লিওনেল মেসি জানিয়েছেন, আলবিসেলেস্তেদের এবারের কোপা জয়ের বড় সম্ভাবনা দেখছেন তিনি।

মেসি বলেন, ‘নতুন ছেলেরা এসেছে। আর্জেন্টিনা যেভাবে খেলছে ও তাদের ভাবনা খুব পরিষ্কার। আমার মনে হয় এটাই সময় কিছু করার। এই কোপায় আমাদের বড় সম্ভাবনা আছে। সবকিছু ভালো যাচ্ছে কিন্তু একটা জয় দরকার। তিন পয়েন্ট পাওয়া সবসময় গুরুত্বপূর্ণ, কারণ এটা আপনাকে প্রশান্তি দেয়। আমরা জানি এটা কঠিন কিন্তু আশা করি পারবো।’

কোপার ঠিক আগে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে আর্জেন্টিনার ফল যদিও হতাশার। চিলি ও কলম্বিয়ার বিপক্ষে দুই ম্যাচেই এগিয়ে গিয়েও ড্র করেছে লিওনেল স্ক্যালোনির শিষ্যরা। তবে মেসি মনে করছেন, জয় না পেলেও ভালো খেলেছেন তারা।

তিনি বলেন, ‘আমি বিশ্বাস করি আমরা ভালো সময় কাটাচ্ছি। অনেকটা সময় আমরা একসঙ্গে হইনি। এখন দুটি ম্যাচ খেললাম, জয় না পেলে খেলা ভালো হয়েছে। আমরা সবসময় একটা শক্ত গ্রুপ তৈরির চেষ্টা করি যাতে ভালোভাবে প্রতিদ্বন্দ্বীতা করা যায়।অনেকটা সময় ধরে আমরা একই ভাবনার ওপর কাজ করছি। আমার মনে হয় সঠিক পথেই আছি।’

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com