শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
মৃত্যুর আগেই নিজের ‘চল্লিশা’, ৫ হাজার মানুষের ভোজ করালেন হোসেনপুরের রফিকুল নেপালের ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৩৮ সীমান্তে বিজিবির সঙ্গে চোরাকারবারিদের গোলাগুলি, অস্ত্রসহ ভারতীয় নাগরিক গ্রেপ্তার ইমরান খানের ছেলেদের সাক্ষাৎকারে তোলপাড় ইমরান খানের ছেলেদের সাক্ষাৎকারে তোলপাড় আইনজীবীদের সবকিছু অর্থের মানদণ্ডে বিচার করা উচিত নয়: আইনমন্ত্রী রংপুরে ৪ খুনের ঘটনায় সব তথ্যই গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে: আরপিএমপি কমিশনার নেপালের বন্যায় আনুমানিক ৯৩ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত: রেড ক্রস সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৭ জনের জানাজা একসঙ্গে কুড়িগ্রামে গ্রেপ্তার এড়াতে বাসার ছাদ থেকে লাফিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আহত

কিশোরগঞ্জে সহজেই পুলিশি সেবা পেতে বাসা-বাড়ির দরজায় দরজায় পুলিশের নাম্বার স্থাপন

মো: আল-আমীন, কিশোরগঞ্জ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৭ জুন, ২০২১
  • ২০৭ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জে সহজেই পুলিশি সেবা পেতে বাড়ির দরজায় দরজায় পুলিশের নাম্বার

পুলিশ জনগণের দ্বারে দ্বারে গিয়ে পুলিশি সেবা পৌঁছে দেবে এবং স্টিকারে দেওয়া নম্বরে কল দিলেই মিলবে পুলিশি সেবা। তাই প্রতিটি ঘরের দরজায় পুলিশের নাম্বার সম্বলিত এ স্টিকার লাগানো হচ্ছে। যাতে মানুষ সহজেই পুলিশি সেবা পেতে পারে। এই কাজটি করছেন কিশোরগঞ্জ পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার)।

আজ বৃহস্পতিবার (১৭ জুন) দুপুরে কিশোরগঞ্জের সদর মডেল থানাধীন পৌরসভার ৪, ৭ ও ৯ নং ওয়ার্ড নিয়ে গঠিত ১৪ নং বিট পুলিশিংয়ের স্টিকার বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন পুলিশ সুপার। এসময় তিনি বলেন, বিট পুলিশিংয়ের মূল ধারণা হচ্ছে, পুলিশ কর্মকর্তারাই মানুষের কাছে তৃণমূল পর্যায়ে সেবা নিয়ে যাবেন। ওয়ার্ড ও শহরের মহল্লাগুলোকে বিটে বিভক্ত করে একজন উপপরিদর্শককে (এসআই) এর দায়িত্ব দেওয়া হবে। দায়িত্বপ্রাপ্ত এ পুলিশ কর্মকর্তারাই এলাকার আইনশৃঙ্খলাসহ সার্বিক বিষয়ে খোঁজ রাখবেন ও প্রাথমিকভাবে ব্যবস্থা নেবেন।

তিনি আরও বলেন, আমরা বিট পুলিশিং কার্যক্রমের মাধ্যমে পুলিশি সেবা নিয়ে জনগণের আরও কাছে যেতে চাই। মানুষের হৃদয় জয় করতে চাই। জাতির পিতার স্বপ্নের সোনার দেশ গড়তে প্রধানমন্ত্রীর নেতৃত্বে একটি স্বনির্ভর সোনার বাংলাদেশ গড়ে তুলতে চাই।

সমাজ থেকে মাদক, ইভটিজিং, চুরি, ডাকাতিসহ সব ধরনের অপরাধমূলক কাজ কমে আসবে এই কাজের মাধ্যমে। মানুষ শান্তিতে বসবাস করতে পারবে এবং পুলিশ ও জনগণের মধ্য সম্পর্কের সেতুবন্ধ তৈরি হবে।

বিট পুলিশিংয়ের স্টিকার বিতরণ অনুষ্ঠানে এ সময় আরও উপস্থিত ছিলেন কিশোরগঞ্জের পৌর মেয়র মাহমুদ পারভেজ, কিশোরগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. মোস্তাক সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) নূরে আলম, অতিরিক্ত পুলিশ সুপার অনির্বান চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার মো. ইব্রাহিম, সদর মডেল থানার ওসি মো. আবু বকর সিদ্দিকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com