বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
বাংলাদেশে কার্যক্রম শুরুর আহ্বান চীনের শীর্ষ ব্যাংকগুলোকে রংপুর-রাজশাহীর পর চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শনে প্রধানমন্ত্রী নবমীর আরতিতে আনন্দ-বিষাদ, দশমীর অপেক্ষায় ঢাকেশ্বরী কিশোরগঞ্জে ৪০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার ইশরাকের পদত্যাগপত্র পেয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ, আজই প্রজ্ঞাপন হতে পারে সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের এমডির নিয়োগ বাতিল তাড়াইলে দুর্গাপূজা উপলক্ষে হরিজন ও জেলে সম্প্রদায়ের নারীদের মাঝে শাড়ি বিতরণ বদলগাছীতে দুর্গোৎসব উপলক্ষে ৪০০ দুস্থের মাঝে বস্ত্র বিতরণ ইশরাককে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশের গুঞ্জন বদলগাছীতে হত্যা চেষ্টার আসামিদের বাঁচাতে বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগ

যেসব কারণে অবৈধ সম্পর্কে জড়ায় মানুষ

লাইফস্টাইল ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৭ জুন, ২০২১
  • ২৪২ বার পড়া হয়েছে
যেসব কারণে অবৈধ সম্পর্কে জড়ায় মানুষ

প্রেম স্বর্গীয়। তবে সঙ্গী থাকার পরেও অন্য কারো প্রেমে পড়া ভালো কিছু নয়। সমাজে এটিকে অন্যায় হিসেবে দেখা হয়। তবে অনেক ক্ষেত্রেই দেখা যায় জীবনসঙ্গী থাকার পরও অন্য নারী-পুরুষের প্রতি মানুষ আকৃষ্ট হয়ে পড়েন।জীবনসঙ্গীর থাকার পরেও অন্য কোথাও মনের এই উড়ে যাওয়ার বেশ কিছু কারণ রয়েছে। নীচে কারণগুলো তুলে ধরা হলো।

সুন্দরের প্রতি আকর্ষণ মানুষের একটি স্বভাব। আর সেখান থেকেই শারীরিক আকর্ষণ। আপনি বডি সেমিং করেন। মানুষকে ভালোবাসেন না। বাহ্যিক গড়নে আপনার ভালোবাসা। তাই সহজে মন সরে যায় জীবনসঙ্গীর থেকে।

অনেক সময় এমন হয় যে সহজে আপনার কাছে কোনো জিনিস এক ঘেঁয়ে হয়ে যায়। নতুন প্রেমে যে আনন্দ, রোমান্স থাকে সেটি আপনার পছন্দের। আপনার মন অন্য কারো প্রতি আকৃষ্ট হতে শুরু করে। কাজেই, আপনার জীবনসঙ্গীর সঙ্গে সেই শুরুর দিনগুলো যেমন কেটেছে তা বজায় রাখুন।

জানেন কী যেকোনো সম্পর্ক টিকিয়ে রাখতে হলে সময় দেয়াটা খুব জরুরি। সঙ্গীকে পর্যাপ্ত সময় না দিলে সে অন্যের প্রতি দুর্বল হতে পারে। ফলে আপনার সঙ্গীর জন্য সময় নেয়ার বিষয়টি নিশ্চিত করুন। জীবনসঙ্গীকে ছেড়ে অকারণে, অন্যজনের সঙ্গে মেসেজ বা ফোনে বা ক্যাফে টেরিয়ায় সময় কাটাবেন না। এর ফলে আপনার দুর্বলতা বাড়বে।

এছাড়া দেখা যায় সন্দেহ সম্পর্কের ভিত নড়িয়ে দেয়। দুটি মানুষের মনে সন্দেহ দানা বাঁধলে লজ্জা কাটিয়ে সেটি প্রকাশ্যে নিয়ে এসে সমাধান করুন। একটা কথা মনে রাখবেন গোপনীয়তা থেকেই সন্দেহ জন্মায়। আর সেখান থেকেই সম্পর্কের তিক্ততার শুরু। এতে করে সহজে অন্যজনের প্রতি না পাওয়াটা পেতে চান আপনি।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com