বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
তিন মাস পর খুলেছে সুন্দরবন এসএসসি পরীক্ষার ফরম পূরণ শুরু ১৬ নভেম্বর প্রধানমন্ত্রীর সঙ্গে শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা ডোনাল্ড ট্রাম্পের বাংলাদেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা স্থগিতাদেশ তুলে নিল যুক্তরাষ্ট্র নওগাঁয় কিশোর গ্যাংয়ের দুই নেতা গ্রেপ্তার, আগ্নেয়াস্ত্র উদ্ধার অগাস্টে ২৯৭ কোটি ডলারের বেশি পাঠিয়েছেন প্রবাসীরা লিবিয়ার আটককেন্দ্র থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি বিএনপি-এনসিপি নেতাকর্মী ও সাংবাদিকদের নামে ‘মিথ্যা মামলা’ প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন নওগাঁয় বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত রোজার পরেই এইচএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী

২ বছর ধরে হারে না আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ২৭ জুন, ২০২১
  • ১৪৫ বার পড়া হয়েছে
২ বছর ধরে হারে না আর্জেন্টিনা

কোপা আমেরিকার চলতি আসরে এরই মধ্যে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে ফেলেছে আর্জেন্টিনা। দারুণ ফর্মে রয়েছে মেসির দল। প্রথম ম্যাচে ড্র করার পর জিতেছে পরের দুই ম্যাচে। আর্জেন্টিনার এই দুর্দান্ত ফর্ম চলছে গত দুই বছর ধরে।

২০১৯ সালের কোপা আমেরিকার সেমিফাইনালে ব্রাজিলের বিপক্ষে বির্তকিত হারের পর থেকে অপরাজিত রয়েছে আর্জেন্টিনা। ১৬ ম্যাচ খেলে তারা জিতেছে ৯ টি ম্যাচে, ড্র হয়েছে বাকি ৭টি ম্যাচ।

এই সময়ে তারা হারিয়েছে ব্রাজিলকেও। ২০১৯ সালের শেষের দিকে ব্রাজিলকে হারিয়ে সুপার ক্লাসিকো জিতেছে মেসিরা। ২০১৯ সালের ৩ জুলাই কোপার সেমিফাইনালে বির্তকিত হারটিই আর্জেন্টিনার সর্বশেষ পরাজয়।

এই দুই বছরে ব্রাজিলকে হারানোর পাশাপাশি হারিয়েছে উরুগুয়ের মতো দলকেও। খেলেছে জার্মানির বিপক্ষেও। তবু অপরাজিত মেসিরা। কোপা আমেরিকায় সামনের ম্যাচে বলিভিয়াকে হারিয়ে জয়ের সংখ্যাটা বাড়ানোর সুযোগ রয়েছে তাদের সামনে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com