মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
তিন মাস পর খুলেছে সুন্দরবন এসএসসি পরীক্ষার ফরম পূরণ শুরু ১৬ নভেম্বর প্রধানমন্ত্রীর সঙ্গে শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা ডোনাল্ড ট্রাম্পের বাংলাদেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা স্থগিতাদেশ তুলে নিল যুক্তরাষ্ট্র নওগাঁয় কিশোর গ্যাংয়ের দুই নেতা গ্রেপ্তার, আগ্নেয়াস্ত্র উদ্ধার অগাস্টে ২৯৭ কোটি ডলারের বেশি পাঠিয়েছেন প্রবাসীরা লিবিয়ার আটককেন্দ্র থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি বিএনপি-এনসিপি নেতাকর্মী ও সাংবাদিকদের নামে ‘মিথ্যা মামলা’ প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন নওগাঁয় বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত রোজার পরেই এইচএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী

ইতিহাসের ১০ সর্বোচ্চ গোলদাতার একজন মেসি

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ৩০ জুন, ২০২১
  • ১৪৬ বার পড়া হয়েছে
ইতিহাসের ১০ সর্বোচ্চ গোলদাতার একজন মেসি

প্রতিনিয়তই নিজেকে নিজে ছাড়িয়ে যাচ্ছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। আর্জেন্টিনার হয়ে গড়ছেন একের পর এক রেকর্ড। মঙ্গলবার সকালে কোপা আমেরিকার ম্যাচে নেমে তিনি ভেঙেছেন কিংবদন্তি জাভিয়ার মাশ্চেরানোর রেকর্ড। নিজ দেশের জাতীয় দলের হয়ে এখন সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড মেসির। ১৪৮ টি ম্যাচ নিয়ে আর্জেন্টিনার সর্বোচ্চ ম্যাচ খেলার কীর্তি এই কিংবদন্তি। একইদিন শীর্ষ দশ আন্তর্জাতিক গোলদাতার তালিকায় জায়গা করে নিয়েছেন এই ফরোয়ার্ড।

মঙ্গলবার বলিভিয়ার বিপক্ষে ৪-১ গোলে জিতেছে আর্জেন্টিনা। যেখানে জোড়া গোল পেয়েছেন মেসি। তার পথ ধরেই পেছনে ফেললেন ভারতের অধিনায়ক সুনীল ছেত্রীকে। যিনি বাংলাদেশের বিপক্ষে মাসখানেক আগে গোল করে পেছনে ফেলেন মেসিকে। তার আন্তর্জাতিক গোল সংখ্যা এখন ৭৫টি।

পরিসংখ্যান বলছে আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলদাতার তালিকায় মেসি এখন রয়েছেন যৌথভাবে নয় নম্বরে। হাঙ্গেরির সান্দোর কোকসিস, জাপানের কুনিশিগে কামামোতো ও ইরাকের বাশার আব্দুল্লাহর পাশে এই আর্জেন্টাইন মহাতারকা। সামনে ফুটবল সম্রাট পেলে। আর দুটি গোল করলেই ব্রাজিলিয়ান কিংবদন্তিকে ছুঁয়ে ফেলবেন তিনি।

চলতি ইউরোতে ক্রিশ্চিয়ানো রোনালদো উঠেছেন নতুন উচ্চতায়। ১০৯তম আন্তর্জাতিক গোল করে পেছনে ফেলেছেন ইরানের আলি দাইয়িকে। তবে রোনালদোর দল পর্তুগাল বিদায় নিয়েছে ইউরো থেকে।

সর্বোচ্চ আন্তর্জাতিক গোলদাতার তালিকায় মেসি, পেলের ওপর আছেন ইরানের হোসেন সাইদ (১৩৭ ম্যাচে ৭৮ গোল)। শীর্ষে থাকা আলি দাইয়ে ও রোনালদোর পর আছেন যথাক্রমে মালয়েশিয়ার মুখতার দাহিরি (১৪২ ম্যাচে ৮৯ গোল), হঙ্গেরির কিংবদন্তি ফেরেঙ্ক পুসকাস (৮৫ ম্যাচে ৮৪ গোল) ও জাম্বিয়ার গডফ্রে চিতালু (১১১ ম্যাচে ৭৯ গোল)।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com