রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০১:৪০ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

কোপার কোয়ার্টারে কে লড়বেন কার বিপক্ষে

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ৩০ জুন, ২০২১
  • ১৭৪ বার পড়া হয়েছে
কোপার কোয়ার্টারে কে লড়বেন কার বিপক্ষে

গ্রুপ পর্বের খেলা শেষ। এবার কোপা আমেরিকার শেষ আটের লড়াই। চূড়ান্ত হয়েছে টুর্নামেন্টটির কোয়ার্টার ফাইনালের লাইনআপ। কোয়ার্টারে বর্তমান চ্যাম্পিয়ন ব্রাজিল মুখোমুখি হবে চিলির, আর লিওনেল মেসির আর্জেন্টিনা শেষ আটে খেলবে ইকুয়েডরের বিপক্ষে।

দশটি দল দুই গ্রুপে ভাগ হয়ে খেলছে এবারের কোপা আমেরিকা। গ্রুপ পর্বে প্রতিটি দল চারটি করে ম্যাচ খেলার পর সেরা আট দলকে নিয়ে হবে কোয়ার্টার। অর্থাৎ দুই দল বাদ পড়বে গ্রুপ পর্ব থেকে।

গ্রুপ পর্বের লড়াই শেষে গ্রুপ ‘এ’ থেকে ভেনেজুয়েলা এবং গ্রুপ ‘বি’ থেকে বাদ পড়েছে বলিভিয়া। কোয়ার্টারে এক গ্রুপের শীর্ষ দলের মুখোমুখি হবে অন্য গ্রুপে সবার নিচে থাকা দল। সে হিসেবে গ্রুপ ‘এ’ এর শীর্ষ দল আর্জেন্টিনা পেয়েছে গ্রুপ ‘বি’ এর চার নম্বর দল ইকুয়েডরকে। আর গ্রুপ ‘বি’ এর শীর্ষ দল ব্রাজিল পেয়েছে গ্রুপ ‘এ’ এর চার নম্বর দল চিলিকে।

অন্য দলগুলোর মধ্যে কোয়ার্টারে পেরুর বিপক্ষে লড়বে প্যারাগুয়ে। লুইস সুয়ারেজ, এডিনসন কাভানিদের উরুগুয়ে কোয়ার্টারে লড়বে কলম্বিয়ার বিপক্ষে। কোয়ার্টার ফাইনালের লড়াই শুরু হবে আগামী ৩ জুলাই। ওই দিন বাংলাদেশ সময় রাত ৩টায় পেরুর বিপক্ষে প্রথম কোয়ার্টার খেলতে নামবে প্যারাগুয়ে। একই দিনে বাংলাদেশ সময় সকাল ৬টায় চিলির মুখোমুখি হবে ব্রাজিল।

৪ জুলাই রাত ৪টায় কলম্বিয়ার মুখোমুখি হবে উরুগুয়ে। একই দিনে সকাল ৭টায় ইকুয়েডরের বিপক্ষে লড়বে আর্জেন্টিনা।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com