শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: জয়সোয়াল ক্যারিবিয়ান কিংবদন্তি ক্রিকেটার স্যার গ্যারি সোবার্স আর নেই কিশোরগঞ্জে কুকুরের খাওয়া অবশিষ্ট বিস্কুট খেয়ে অসুস্থ, শিশুর মৃত্যু নিকলী হাওরে পর্যটক বাড়লেও অব্যবস্থাপনা, অতিরিক্ত ভাড়া ও মূল্য নিয়ে ক্ষোভ মিঠামইনে বিএনপি নেতা এসএম জাহাঙ্গীর আলমের জানাজায় লক্ষাধিক মানুষের ঢল সরকারি কর্মকর্তাদের গাড়ি খরচ কমছে না, বহাল ৫০ হাজার টাকা জুলাই শহিদ দিবসে টাঙ্গাইলে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন জুলাই শহিদদের আত্মত্যাগের চেতনায় তাড়াইলে শহিদ জুলাই দিবস-২০২৬ এর আলোচনা সভা কিশোরগঞ্জে রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হলো বীর মুক্তিযোদ্ধা মো. সিরাজুল ইসলামের

কিশোরগঞ্জে কঠোর লকডাউনের প্রথম দিনে ১৫১টি মামলা

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১ জুলাই, ২০২১
  • ১৪৯ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জে কঠোর লকডাউনের প্রথম দিনে ১৫১টি মামলা
করোনা ভাইরাসজনিত রোগ (কোভিড-১৯) এর সংক্রমণ প্রতিরোধে সার্বিক কার্যাবলি/চলাচলে মন্ত্রিপরিষদ বিভাগ কর্তৃক আরোপিত বিধি-নিষেধ বাস্তবায়নে মনিটরিং কার্যক্রম ও ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
বৃহস্পতিবার (১লা জুলাই) কিশোরগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম কিশোরগঞ্জ শহরের গাইটাল বাসস্ট্যান্ড, বড়পুল মোড়, গৌরাঙ্গ বাজার, রথখোলা, বড় বাজার, একরামপুরসহ শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো পরিদর্শন করেন এবং সাধারণ জনগণকে মাস্ক পরিধান ও স্বাস্থ্যবিধি মেনে চলতে পরামর্শ প্রদান করেন।
এছাড়া সরকার আরোপিত বিধি-নিষেধ বাস্তবায়নে কিশোরগঞ্জ জেলা শহর ও উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী অফিসার, সহকারী কমিশনার (ভূমি) ও জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে মোট ১৮টি কোর্টে ১৫১ টি মামলায় ৭৮ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। তন্মধ্যে কিশোরগঞ্জ জেলায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ মোট ৬টি কোর্টে ৬৪টি মামলায় ২৫ হাজার ৮শ টাকা অর্থদণ্ড প্রদান করেন।
মনিটরিং কার্যক্রমে বাংলাদেশ সেনাবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি), জেলা পুলিশ, র্যাব এবং আনসার বাহিনীর সদস্যগণ সার্বিক সহযোগিতা প্রদান করছেন।
কিশোরগঞ্জ জেলা প্রশাসন জানিয়েছেন জনস্বার্থে এবং করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com