রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সংকট পুঁজি করে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী সৌদি আরব থেকে দেশে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু কিশোরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ২৯ নেতাকর্মীকে গ্রেপ্তার তাড়াইলে দারুল কুরআন মাদরাসার প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি হোসেনপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা নেপালের বন্যা: জলবায়ু পরিবর্তনের সীমান্তহীন হুমকি ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ লাগানো লাশ উদ্ধার কাঁচাবাজারে কিছুটা স্বস্তি ফিরলেও চড়া ডিম-মুরগির দাম বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু

ভৈরবে প্রধানমন্ত্রীর দেয়া খাদ্য সামগ্রী বিতরণ শুরু

হৃদয় আজাদ, ভৈরব প্রতিনিধি
  • আপডেট সময় সোমবার, ৫ জুলাই, ২০২১
  • ২০৭ বার পড়া হয়েছে
ভৈরবে প্রধানমন্ত্রীর দেয়া খাদ্য সামগ্রী বিতরণ শুরু

সরকার ঘোষিত ২১দফার কঠোর লকডাউনে কিশোরগঞ্জের ভৈরবে কর্মহীন হয়ে পড়া পরিবারের মাঝে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া খাদ্য সামগ্রী বিতরণ করা শুরু হয়েছে।

 

আজ সোমবার (৫ জুলাই) দুপুরে ভৈরব উপজেলার শিমুলকান্দি ও আগানগর ইউনিয়নের শতাধিক কর্মহীন পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর দেয়া খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচীর উদ্বোধন করেন ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট লুবনা ফারাজানা। এসময় স্থানীয় জনপ্রতিনিধিগণসহ এলাকার অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর দেয়া উপহার হিসেবে প্রতিটি পরিবারের হাতে তুলে দেওয়া হয় ৫কেজি চাল, ১কেজি ডাল, ১লিটার সয়াবিন তেল, ১কেজি লবন ও ১কেজি আলু।

 

ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট লুবনা ফারাজানা জানান, করোনা মহামারীর শুরু থেকেই সরকার সারাদেশের দরিদ্র, অসহায় ও কর্মহীন পরিবার গুলোকে খাদ্য সহায়তা করে আসছেন। চলমান কঠোর লকডাউনেও সরকারের এসব সহযোগিতা অব্যাহত আছে এবং থাকবে। ভৈরব উপজেলার প্রতি ইউনিয়নের ৭শ কর্মহীন পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর এসব উপহার সামগ্রী বিতরণ করা হবে। উপজেলা প্রশাসনের তত্বাবধানে স্থানীয় জনপ্রতিনিধিগণের সহযোগিতায় প্রতিটি অসহায় পরিবারের কাছে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী পৌছে দেয়া হবে বলেও জানান ইউএনও লুবনা ফারজানা।

প্রসঙ্গতঃ করোনা পরিস্থিতি বিবেচনা করে চলমান কঠোর লকডাউনের সময় আরো ৭দিন বৃদ্ধি করে আগামী ১৪জুলাই পর্যন্ত বাড়ানো হয়েছে বলে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। কঠোর লকডাউনের সকল বিধিনিষেধ বাস্তবায়নে সংশ্লিষ্ট সকল দপ্তরকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনাও দেয়া হয় বিজ্ঞপ্তিতে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com