রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য তুলে ধরে তাড়াইলে আলোচনা সভা অনুষ্ঠিত হোসেনপুরে নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত আলট্রাসাউন্ডে যমজ সন্তান, সিজারের পর দেওয়া হলো একটি তুরস্কে গুলিতে নিহত ৮, হামলাকারী গ্রেপ্তার ৭২ ঘণ্টার আল্টিমেটাম, অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা কোস্টগার্ডের পাঁচ জাহাজের নাম বদল, জাতীয় চার নেতার নাম ও ‘জয় বাংলা’ বাদ ৭ নভেম্বর ছিল বাংলাদেশের পথ নির্ণয়ের তারিখ ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির স্বৈরাচার আওয়ামী লীগকে এ দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী পাকুন্দিয়ায় নারীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২৯ দিন পর ঢাকায় গ্রেপ্তার

সাদমান-শান্তর জোড়া সেঞ্চুরিতে রানের পাহাড়সমান লিড বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ১০ জুলাই, ২০২১
  • ১৫৮ বার পড়া হয়েছে
সাদমান-শান্তর জোড়া সেঞ্চুরিতে রানের পাহাড়সমান লিড বাংলাদেশের

হারারে টেস্টে চতুর্থ দিনে আজ শনিবার দ্বিতীয় ইনিংসে রান পাহাড় গড়ছে বাংলাদেশ। জোড়া সেঞ্চুরি হাঁকিয়েছেন ওপেনার সাদমান ইসলাম এবং তিন নম্বরে নামা নাজমুল হোসেন শান্ত। এই রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশের স্কোর ১ উইকেটে ২৬৭* রান। লিড হয়েছে ৪৫৯ রানের। এত রান তাড়া করে এর আগে কখনই জিতেনি জিম্বাবুয়ে। বাংলাদেশের ইনিংস ঘোষণা এখন সময়ের ব্যাপার মাত্র।

জাতীয় দলের সম্ভাবনাময় ওপেনার সাদমান ইসলামের এটা প্রথম সেঞ্চুরি। ৮ ম্যাচের ১৫ ইনিংসে এর আগে তিনি দুটি ফিফটি করেছেন। সর্বোচ্চ স্কোর ছিল ৭৬। ২০১৮ সালে মিরপুরে উইন্ডিজের বিপক্ষে অভিষেক টেস্ট তিনি ওই স্কোর গড়েন। ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে নিতে সাদমান সময় নিয়েছেন ১৮০ বল। হাঁকিয়েছেন ৮টি বাউন্ডারি। সাদমানের পর তিন অংক স্পর্শ করেন নাজমুল হোসেন শান্ত।

সর্বশেষ গত এপ্রিলে শ্রীলঙ্কা সফরে গিয়ে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি (১৬৩) তুলে নিয়েছিলেন নাজমুল হোসেন শান্ত। সাদা পোশাকে পরের চার ইনিংসে তার রান যথাক্রমে ০, ০, ২৬, এবং ২। অবশেষে জিম্বাবুয়ের বিপক্ষে চলতি হারারে টেস্টের দ্বিতীয় ইনিংসে তিনি ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরির দেখা পেলেন। আজ তিনি তিন অংক ছুঁয়েছেন ১০৯ বলে ৫টি বাউন্ডারি এবং ৪টি ওভার বাউন্ডারির সাহায্যে। এই রিপোর্ট লেখা পর্যন্ত সাদমান ১১৫* এবং শান্ত ১১৭* রানে ব্যাট করছেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com