বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সাবেক রেলমন্ত্রী মুজিবুলের ২৮৪ শতক জমি জব্দ, ৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ ট্রাফিক আইন লঙ্ঘন, বিমানমন্ত্রীর গাড়ির বিরুদ্ধে দুই মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে আইএসডিবির সঙ্গে ১ বিলিয়ন ডলারের চুক্তি অত্যন্ত শক্তিশালী এল নিনোর বিষয়ে সতর্ক করল জাতিসংঘ ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে আইএসডিবির সঙ্গে ১ বিলিয়ন ডলারের চুক্তি ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, এক দিনে হাসপাতালে ১২৫২ রোগী তাড়াইলে ৪ লাখ ৬৫ হাজার টাকার অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ, জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস কিশোরগঞ্জে বিশেষ অভিযানে ২২ জন গ্রেফতার সাবেক ২ সেনাসদস্যকে ধরতে ইন্টারপোলের রেড নোটিস খেলাপি ঋণ ৬ লাখ কোটি টাকা ছাড়াল

লকডাউনে কঠোর অবস্থানে মেয়র, কুলিয়ারচরে সুনশান নিরবতা

আলী হায়দার, কুলিয়ারচর, কিশোরগঞ্জ
  • আপডেট সময় রবিবার, ১১ জুলাই, ২০২১
  • ১৯১ বার পড়া হয়েছে
লকডাউনে কঠোর অবস্থানে মেয়র, কুলিয়ারচরে সুনশান নিরবতা

সরকার ঘোষিত কঠোর লকডাউনের ১১ তম দিনে কুলিয়ারচর পৌর মেয়র সৈয়দ হাসান সারোয়ার মহসিনের কঠোর অবস্থানে কঠোর ভাবে পালিত হচ্ছে লকডাউন।

রবিবার (১১ জুলাই) সকাল থেকে কুলিয়ারচরে সরকারি নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় দোকানপাট ছাড়া সকল দোকানপাট ও নির্দেশনা অনুযায়ী সব ধরণের পরিবহন চলাচল বন্ধ রয়েছে। এতে করে সকাল থেকে কুলিয়ারচর বাজারের সর্বত্র সুনশান নিরবতা লক্ষ্য করা গেছে।

এর আগে শনিবার (১০ জুলাই) সন্ধ্যায় কুলিয়ারচর থানার ওসি এমকেএম সুলতান মাহমুদ, ওসি তদন্ত মিজানুর রহমান সহ স্থানীয় জনপ্রতিনিধি এবং কুলিয়ারচর বাজারে ব্যবসায়ী ও পরিবহন চালকদের উপস্থিততে সরকারি নির্দেশনা অনুযায়ী লকডাউন পালন ও তা বাস্তবায়নের জন্য সকলে সহযোগিতা কামনা করেন এবং নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার হুশিয়ারী দেন মেয়র এবং কুলিয়ারচরে বাজারে সবকয়টি প্রবেশ পথে ব্যারিকেড দেন।

মেয়রের কঠোর অবস্থানের হুশিয়ারীর পরও সকাল থেকে কেউ লকডাউন অমান্য করছে কিনা তা ঘুরে ঘুরে দেখছেন তিনি এবং অমান্যকারীর শেষ বারের মতো হুশিয়ারি দিয়ে সতর্ক করছেন। এসময় গরীব অসচ্ছ মানুষে মাঝে মাস্ক বিতরন করেন পৌর মেয়র।

পৌর মেয়র সৈয়দ হাসান সারোয়ার মহসিন বলেন, আমারা যদি সরকারের নির্দেশনা অনুযায়ী কয়েকটা দিন প্রয়োজন ছাড়া ঘরে অবস্থান করি তবেই কেবল করোনা বর্তমান করোনা পরিস্থিতি স্বাভাবিক করা সম্ভব। তাই সকলের স্বার্থে কয়েকটা দিন সরকারের নির্দেশনা অনুযায়ী চলার আহবান জানান।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com