রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সাইবার ঝুঁকিতে বন্ধের ৩ দিন পর সচল বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট ধর্মীয় প্রতিষ্ঠানে নিপীড়ন ‘দুঃখজনক ও লজ্জাজনক’: ধর্মমন্ত্রী বিশ্ববাজারে তেলের দাম ১১৬ ডলার ছাড়াল যুক্তরাজ্যের নাগরিকদের ৩ দিনের খাবার-পানি মজুতের নির্দেশনা তত্ত্বাবধায়ক সরকার গঠনে ‘ভাইস প্রেসিডেন্ট’ পদ সৃষ্টির প্রস্তাব কিশোরগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ২৭ খাগড়াছড়ি-রাঙামাটিতে অবরোধ চলছে: চরম ভোগান্তিতে যাত্রীরা শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে নতুন ৪ বই আপস না করলে ‘লাশ পড়বে’: কুরিয়ারের ম্যানেজারকে প্রাণনাশের হুমকি ছাত্রীকে যৌন হয়রানির খবরে মহিলা মাদ্রাসায় আগুন দিল স্থানীয়রা, শিক্ষককে পুলিশে সোপর্দ

রোনালদোই জিতলেন গোল্ডেন বুট

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ১২ জুলাই, ২০২১
  • ১৪১ বার পড়া হয়েছে
রোনালদোই জিতলেন গোল্ডেন বুট

ইউরোপিয়ান ফুটবলের শ্রেষ্ঠত্বের আসর ইউরো কাপ। ইউরো ২০২০ আসরে ইংল্যান্ডকে হারিয়ে শিরোপা জিতেছে ইতালি। টাইব্রেকারে ২-৩ গোলে ইংল্যান্ডকে হারিয়ে ৫৩ বছর পর শিরোপা পুনরুদ্ধার করেছে রবার্তো মানচিনির ইতালি।

 

এদিকে দ্বিতীয় রাউন্ডে বেলজিয়ামের কাছে হেরে আসর থেকে ছিটকে যায় ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল। আসর থেকে বিদায় নিলেও সর্বোচ্চ গোলদাতার পুরস্কার গোল্ডেন বুট জিতেছেন রোনালদো।

আসরে ৫টি গোল করেছেন রোনালদো। চেক প্রজাতন্ত্রের প্যাটট্রিক শিকের গোলও ৫টি। তবে তার চেয়ে রোনালদো এগিয়েছেন অ্যাসিস্ট করার কারণে। রোনালদোর নামের পাশে একটি অ্যাসিস্টও রয়েছে। শিকর নামের পাশে কোনো অ্যাসিস্ট নেই।

গ্রুপ পর্বে হাঙ্গেরির বিপক্ষে দুটি, ফ্রান্সের বিপক্ষে দুটি এবং জার্মানির বিপক্ষে গোল করেছেন একটি। গ্রুপ পর্বের তিন ম্যাচেই ৫ গোল করে ফেলেছিলেন সিআর সেভেন।

তবে ফাইনালে ওঠা ইংলিশ অধিনায়ক হ্যারি কেনের সামনে ছিল একই সুযোগ। সেমিফাইনাল পর্যন্ত ৪টি গোল করেছেন তিনি। কিন্তু ফাইনালে উঠে ব্যর্থ হলেন। আর গোল করতে পারলেন না। যার ফলে রোনালদোকেও পেছনে ফেলা সম্ভব হয়নি।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com