রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সাইবার ঝুঁকিতে বন্ধের ৩ দিন পর সচল বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট ধর্মীয় প্রতিষ্ঠানে নিপীড়ন ‘দুঃখজনক ও লজ্জাজনক’: ধর্মমন্ত্রী বিশ্ববাজারে তেলের দাম ১১৬ ডলার ছাড়াল যুক্তরাজ্যের নাগরিকদের ৩ দিনের খাবার-পানি মজুতের নির্দেশনা তত্ত্বাবধায়ক সরকার গঠনে ‘ভাইস প্রেসিডেন্ট’ পদ সৃষ্টির প্রস্তাব কিশোরগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ২৭ খাগড়াছড়ি-রাঙামাটিতে অবরোধ চলছে: চরম ভোগান্তিতে যাত্রীরা শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে নতুন ৪ বই আপস না করলে ‘লাশ পড়বে’: কুরিয়ারের ম্যানেজারকে প্রাণনাশের হুমকি ছাত্রীকে যৌন হয়রানির খবরে মহিলা মাদ্রাসায় আগুন দিল স্থানীয়রা, শিক্ষককে পুলিশে সোপর্দ

৫ বছর ধরে অর্ধেক বেতনে বার্সায় থাকতে রাজি মেসি!

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় শুক্রবার, ১৬ জুলাই, ২০২১
  • ১২৫ বার পড়া হয়েছে
৫ বছর ধরে অর্ধেক বেতনে বার্সায় থাকতে রাজি মেসি!

মেসি এখন ফ্রি এজেন্ট। তাকে বিনামূল্যেই নিতে পারবে যে কোনো দল। অর্থাৎ দলবদলে বার্সেলোনাকে দিতে হবে না বিপুল অংকের কোনো অর্থ। এ সুযোগ কে না লুফে নিতে চায়?

কিন্তু মেসি কোনো ক্লাবেরই লোভনীয় প্রস্তাব কানে নিতে চান না। যতোই লোভনীয় প্রস্তাব হোক বার্সাতেই থাকতে আগ্রহী তিনি। তাই বলে নিজের বেতন অর্ধেক হয়ে যাওয়ার পরও! মেসি নাকি সেটাই করেছেন। প্রিয় ক্লাবের আর্থিক দৈন্যদশার কথা ভেবেই এমন প্রস্তাবে রাজি হয়েছেন মেসি।

আন্তর্জাতিক গণমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, বার্সেলোনার সঙ্গে ৫ বছরের জন্য চুক্তি নবায়ন করতে যাচ্ছেন মেসি। আর এই চুক্তি নবায়ন মেসি ৫০ শতাংশ বেতন কমাতে রাজি হয়েছেন!

গোলডটকমে প্রতিবেদনে একই তথ্য দিয়েছেন মেসির বিশ্বস্ত সাংবাদিকদের একজন রুবেন উরিয়াও। বার্সেলোনা ও মেসির মধ্যে চুক্তি নবায়নের প্রাথমিক সমঝোতা হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্সেলোনাভিত্তিক স্প্যানিশ দৈনিক স্পোর্ত।

তারা লিখেছে, বার্সায় আরো পাঁচ বছর থাকবেন মেসি। চুক্তি এমন পর্যায়ে পৌঁছে গেছে যেখান থেকে ফিরে আসা প্রায় অসম্ভব। আর মেসিও হাসিমুখে কম বেতনে খেলতে রাজি হয়েছেন।

বার্সায় মেসি সর্বশেষ চুক্তি অনুযায়ী, পাঁচ বছরে ক্লাবে মৌসুমপ্রতি ৭ কোটি ৫০ লাখ ইউরো আয় করেছেন মেসি। এখন বার্সেলোনার আর্থিক দুরবস্থা দেখে সেটির অর্ধেকে নামিয়ে আনছেন মেসি।

 

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com