রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সাইবার ঝুঁকিতে বন্ধের ৩ দিন পর সচল বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট ধর্মীয় প্রতিষ্ঠানে নিপীড়ন ‘দুঃখজনক ও লজ্জাজনক’: ধর্মমন্ত্রী বিশ্ববাজারে তেলের দাম ১১৬ ডলার ছাড়াল যুক্তরাজ্যের নাগরিকদের ৩ দিনের খাবার-পানি মজুতের নির্দেশনা তত্ত্বাবধায়ক সরকার গঠনে ‘ভাইস প্রেসিডেন্ট’ পদ সৃষ্টির প্রস্তাব কিশোরগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ২৭ খাগড়াছড়ি-রাঙামাটিতে অবরোধ চলছে: চরম ভোগান্তিতে যাত্রীরা শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে নতুন ৪ বই আপস না করলে ‘লাশ পড়বে’: কুরিয়ারের ম্যানেজারকে প্রাণনাশের হুমকি ছাত্রীকে যৌন হয়রানির খবরে মহিলা মাদ্রাসায় আগুন দিল স্থানীয়রা, শিক্ষককে পুলিশে সোপর্দ

অলিম্পিকে খেলোয়াড়দের যৌন সম্পর্ক ঠেকাতে ‘বিশেষ বিছানা’!

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ১৮ জুলাই, ২০২১
  • ১২০ বার পড়া হয়েছে
অলিম্পিকে খেলোয়াড়দের যৌন সম্পর্ক ঠেকাতে ‘বিশেষ বিছানা’!

অলিম্পিকের আসর মানেই যৌ নতার ছড়াছড়ি। প্রতি আসরেই অলিম্পিক ভিলেজে ফ্রিতে কনডম বিলি করা হয়। এবারও সেটা করা হয়েছে। কিন্তু করোনাভাইরাসের কারণে এবারের অলিম্পিক যেন সব দিক থেকেই আলাদা। দর্শক নেই। একাধিক বড় খেলোয়াড় নাম সরিয়ে নিচ্ছেন করোনার ভয়ে। এমন অবস্থায় আরও একটু আলাদা হল এবারের টোকিও অলিম্পিক। অ্যাথলেটদের যৌ ন সম্পর্ক স্থাপন আটকাতে স্থাপন করা হয়েছে ‘অ্যান্টি সেক্স বেড’!

অলিম্পিকে অংশগ্রহণকারী খেলোয়াড়দের জন্য যে খাটের ব্যবস্থা করা হয়েছে, তার নামই দেওয়া হয়েছে, ‘অ্যান্টি সেক্স বেড’। এমন অদ্ভুত নামের পেছনের কারণটাও বেশ মজার। খাটগুলো এমনভাবে তৈরি করা হয়েছে যে, একজনের বেশি মানুষ খাটে উঠলে তা ভেঙে যাবে! কার্ডবোর্ড দিয়ে বানানো এই খাটগুলো তৈরির উপকরণ আবারও অন্য কোনো কাজে ব্যবহার করা যাবে। কোনো অ্যাথলেট যাতে সবার অগোচরে বাইরের কারও সঙ্গে যৌ ন সম্পর্কে মিলিত হতে না পারে- সে জন্যই এই ব্যবস্থা।

অলিম্পিকের রীতি অনুযায়ী গেমস ভিলেজে ঢোকার সময় কনডম দেওয়া হয়। তবে এবার খেলোয়াড়দের বলা হচ্ছে কনডমগুলো ব্যবহার না করে স্মারক হিসেবে দেশে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য। করোনার পাশাপাশি এইচআইভি মোকাবেলায় সতর্কতা বৃদ্ধি করার কথাও বলা হচ্ছে। করোনার জন্য একাধিক বিধিনিষেধের মধ্যে এবারের অলিম্পিকে নতুন সংযোজন এই ‘অ্যান্টি সেক্স বেড’। কারণ বাইরের মানুষদের সঙ্গে মেলামেশা বন্ধ থাকলেও গেম ভিলেজে হানা দিয়েছে করোনাভাইরাস।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com