রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সাইবার ঝুঁকিতে বন্ধের ৩ দিন পর সচল বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট ধর্মীয় প্রতিষ্ঠানে নিপীড়ন ‘দুঃখজনক ও লজ্জাজনক’: ধর্মমন্ত্রী বিশ্ববাজারে তেলের দাম ১১৬ ডলার ছাড়াল যুক্তরাজ্যের নাগরিকদের ৩ দিনের খাবার-পানি মজুতের নির্দেশনা তত্ত্বাবধায়ক সরকার গঠনে ‘ভাইস প্রেসিডেন্ট’ পদ সৃষ্টির প্রস্তাব কিশোরগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ২৭ খাগড়াছড়ি-রাঙামাটিতে অবরোধ চলছে: চরম ভোগান্তিতে যাত্রীরা শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে নতুন ৪ বই আপস না করলে ‘লাশ পড়বে’: কুরিয়ারের ম্যানেজারকে প্রাণনাশের হুমকি ছাত্রীকে যৌন হয়রানির খবরে মহিলা মাদ্রাসায় আগুন দিল স্থানীয়রা, শিক্ষককে পুলিশে সোপর্দ

শিরোপা জিতে পরিবার নিয়ে সমুদ্র উপভোগ করছেন মেসি

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ১৮ জুলাই, ২০২১
  • ৯১ বার পড়া হয়েছে
শিরোপা জিতে পরিবার নিয়ে সমুদ্র উপভোগ করছেন মেসি

আর্জেন্টিনার সঙ্গে কোপা আমেরিকা শিরোপা জয়ের পর রোসারিওতে পরিবারের সঙ্গে সময় কাটিয়ে যুক্তরাষ্ট্রের মায়ামিতে আছেন মেসি। সেখানে সপ্তাহ তিনেক ছুটিতে থাকবেন। এরপর ফিরবেন বার্সেলোনায়। শনিবার (১৭ জুলাই) সকালে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে মেসির স্ত্রী আন্তোনেয়া রোকুৎসো একটি ছবি পোস্ট করেন। যেখানে মেসিকে দেখা যাচ্ছে মায়ামির সমুদ্র সৈকতে স্ত্রী-সন্তানের সঙ্গে উপভোগ করতে।

বার্সেলোনা নিজেদের প্রাক মৌসুম ক্যাম্প শুরু করেছে গত সোমবার। ক্যাম্পে এখনও যোগ দেননি দলের অধিনায়ক ও আইকন লিওনেল মেসি। কোপা আমেরিকা জেতার পর হালকা মেজাজেই আছেন এই মেগাস্টার। বার্সেলোনার সঙ্গে নতুন চুক্তিতে মৌখিক স্বীকৃতিও দিয়েছেন তিনি।

জুলাই থেকে মেসির ফ্রি এজেন্ট হওয়ার ঘটনায় মাসখানেক ধরে তার ভবিষ্যৎ নিয়ে গুঞ্জন ছিল। বুধবার স্প্যানিশ জায়ান্টদের সঙ্গে মৌখিকভাবে বার্সেলোনার সঙ্গে নতুন চুক্তিতে রাজি হলেও এখনও কাগজে-কলমে তা নিশ্চিত করেননি মেসি।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com