রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সংকট পুঁজি করে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী সৌদি আরব থেকে দেশে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু কিশোরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ২৯ নেতাকর্মীকে গ্রেপ্তার তাড়াইলে দারুল কুরআন মাদরাসার প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি হোসেনপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা নেপালের বন্যা: জলবায়ু পরিবর্তনের সীমান্তহীন হুমকি ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ লাগানো লাশ উদ্ধার কাঁচাবাজারে কিছুটা স্বস্তি ফিরলেও চড়া ডিম-মুরগির দাম বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু

সিদ্দিকী নাজমুল আলমের হার্টের অপারেশন সম্পন্ন

ডেস্ক নিউজ
  • আপডেট সময় রবিবার, ১৮ জুলাই, ২০২১
  • ১২২ বার পড়া হয়েছে
সিদ্দিকী নাজমুল আলমের হার্টের অপারেশন সম্পন্ন

ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলমের হার্টে তিনটি ব্লক ধরা পড়েছে। গতকাল শনিবার সেন্ট্রাল লন্ডনের বার্টজ হসপিটালে তার হার্টে অপারেশন হয়। প্রধানমন্ত্রীর সাবেক উপ প্রেস সচিব আশরাফুল আলম খোকন তার ফেসবুক স্ট্যাটাসে এ কথা জানান।

খোকন তার পোস্টে লেখেন, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নাজমুলের আজ (শনিবার) অপারেশন। হার্টে তিনটা ব্লক ধরা পড়েছে। সেন্ট্রাল লন্ডনের বার্টজ হসপিটালে অপারেশন হচ্ছে। সব বিতর্কের ঊর্ধ্বে গিয়ে বলতে পারি, তার মতো সাহসী ও ডায়নামিক সংগঠক দলের কোনদিন দুঃসময় এলে অনেক দরকার হবে। একসাথে কাজ করার অভিজ্ঞতা থেকেই বলছি, ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনের আগে চারদিকে যখন সুনসান নীরবতা তখনও এই ছেলেটা কিছু নেতাকর্মীকে নিয়ে সবসময় মাঠে সরব ছিল।

নাজমুলের সুস্থতার জন্য সবার দোয়া চান খোকন। উল্লেখ্য, এর আগে গত ১৮ জুন ফেসবুকে নিজের অসুস্থতার কথা জানিয়ে সবার কাছে ক্ষমা চেয়ে দীর্ঘ স্ট্যাটাস দিয়েছিলেন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com