রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সংকট পুঁজি করে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী সৌদি আরব থেকে দেশে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু কিশোরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ২৯ নেতাকর্মীকে গ্রেপ্তার তাড়াইলে দারুল কুরআন মাদরাসার প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি হোসেনপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা নেপালের বন্যা: জলবায়ু পরিবর্তনের সীমান্তহীন হুমকি ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ লাগানো লাশ উদ্ধার কাঁচাবাজারে কিছুটা স্বস্তি ফিরলেও চড়া ডিম-মুরগির দাম বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু

পাকুন্দিয়ায় ব্যস্ত সময় কাটাচ্ছেন কামার শিল্পীরা

মো: মুঞ্জুরুল হক মুঞ্জু, পাকুন্দিয়া, কিশোরগঞ্জ
  • আপডেট সময় মঙ্গলবার, ২০ জুলাই, ২০২১
  • ৯৬ বার পড়া হয়েছে
পাকুন্দিয়ায় ব্যস্ত সময় কাটাচ্ছেন কামার শিল্পীরা

রাত পোহালেই ঈদ। তাই দিনরাত সারা দেশের ন্যায় কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার মির্জাপুর কামারপাড়া. এগারসিন্দুর ইউনিয়নের মঠখোলা বাজারের কামার শিল্পীরাও চাপাতি,দা, ছুরি,বটি তৈরি ও ঘষামাজায় ব্যস্ত সময় কাটাচ্ছেন।

কয়লার আগুনে লাল টকটকে লোহা গরম করে তা পিটিয়ে তৈরি করছেন কোরবানির পশু জবায় ও কাটাকাটির হাতিয়ার। অতি প্রয়োজনীয় এসব ধারালো অস্ত্র সরবরাহের জন্য কামারশিল্পীগণ দিন-রাত কাজ করে যাচ্ছেন। সেই সাথে বাড়ছে আয়-রোজগারও।

মির্জাপুর কামারপাড়ার বিনাদাস, মঠখোলা বাজারের কামারশিল্পী নূপুর রায় বলেন, গত চারদিন যাবৎ কাজের চাপ বেড়েছে, কিন্তু গতবছরের তোলনায় এবছর কাজ কম। তবে ঈদ ছাড়াও প্রতিদিন সকাল-সন্ধ্যা কাজ করতে হয়। ঈদ উপলক্ষে সকাল-রাত ১২টা পর্যন্ত কাজ করতে হচ্ছে। আগামীকাল ঈদ। নামাজের আগেই অর্ডারি যন্ত্রপাতি কাজ সেড়ে দিতে হবে, তাই আজ খুবই ব্যস্ত।

এ পেশায় কতদিন?  জানতে চাইলে নূপুর রায় বলেন, ১৫ বছর। বাংলার ঘরে ঘরে নিত্যপ্রয়োজনীয় এই লৌহ যন্ত্রপাতি তৈরি করলেও কামারশিল্পীদের সমাজ যথেষ্ট মূল্যায়ন করে না।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com