বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:১০ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সাবেক রেলমন্ত্রী মুজিবুলের ২৮৪ শতক জমি জব্দ, ৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ ট্রাফিক আইন লঙ্ঘন, বিমানমন্ত্রীর গাড়ির বিরুদ্ধে দুই মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে আইএসডিবির সঙ্গে ১ বিলিয়ন ডলারের চুক্তি অত্যন্ত শক্তিশালী এল নিনোর বিষয়ে সতর্ক করল জাতিসংঘ ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে আইএসডিবির সঙ্গে ১ বিলিয়ন ডলারের চুক্তি ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, এক দিনে হাসপাতালে ১২৫২ রোগী তাড়াইলে ৪ লাখ ৬৫ হাজার টাকার অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ, জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস কিশোরগঞ্জে বিশেষ অভিযানে ২২ জন গ্রেফতার সাবেক ২ সেনাসদস্যকে ধরতে ইন্টারপোলের রেড নোটিস খেলাপি ঋণ ৬ লাখ কোটি টাকা ছাড়াল

জিল্লুর রহমান সেতুতে মানুষের উপচে পড়া ভীড়, মাস্ক ও স্বাস্থ্যবিধি মানছে না কেউ

আলী হায়দার, কুলিয়ারচর, কিশোরগঞ্জ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২২ জুলাই, ২০২১
  • ১০৯ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জের কুলিয়ারচর ও ভৈরব সংযোগ সেতু আলহাজ্ব জিল্লুর রহমান সেতুতে ঈদের ছুটিতে সরকারি বিধিনিষেধ অমান্য করে মানুষের উপচে পড়া ভীড় লক্ষ্য করা গেছে। প্রচুর ভীড় দেখে অনেক দর্শনার্থী প্রায় ৮/১০টি নৌকা ভাড়া করে, নৌকায় উচ্চ স্বরের স্পিকার লাগিয়ে ব্রিজের চারপাশে নাচানাচি করতেও দেখা গেছে। সারা দেশে করোনা মহামারীর প্রকোপ বৃদ্ধি পেলেও ঈদকে সামনে রেখে সরকার ঘোষিত কঠোর লকডাউন কিছুদিনের জন্য শিথিল করে। শিথিলের প্রজ্ঞাপনে পর্যটন এলাকা বন্ধ থাকবে বলা হলেও, এই বিধিনিষেধ অমান্য করেই শিথিলের শেষ দিনে আলহাজ্ব জিল্লুর রহমান সেতুতে মানুষের বাঁধভাঙা জোয়ার নামে। বৃহস্পতিবার (২২ জুলাই) বিকাল ৬ টা বাজে সরজমিন ঘুরে দেখা যায়, এই সেতুতে ঘুরতে আসা দর্শনার্থীদের মধ্যে কিছু সংখ্যক দর্শনার্থী মুখে মাস্ক ব্যবহার করলেও, অধিকাংশ দর্শনার্থীর মুখে ছিলোনা কোনা মাস্ক আর স্বাস্থ্যবিধিরতো বলাই নেই কারও মাঝে। করোনার এই ঝুঁকির মধ্যেও বিকাল গড়িয়ে সন্ধ্যা হয়ে আসলেও মানুষের জোয়ার কেবল বৃদ্ধি পাচ্ছিলো। পরে সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে কুলিয়ারচর থানা পুলিশ এসে দর্শনার্থীদের ঘরমুখো করে। সচেতন মহলের শঙ্কা, এতে পরিস্থিতি ভয়াবহ হতে পারে কিশোরগঞ্জে। এমনিতেই কিশোরগঞ্জে প্রতিদিন শতাধিক আক্রান্ত ও মৃত্যুও হচ্ছে। এর মধ্যে মানুষের এমন অসচেতন মনোভাব, পরিস্থিতি আরও ভয়াবহতার দিকে নিবে। শুক্রবার ২৩ শে জুলাই থেকে সারাদেশে কঠোর লকডাউন ঘোষণা করেছে সরকার। বাংলাদেশে করোনাভাইরাসের ডেল্টা ভ্যারিয়্যান্ট সংক্রমণের প্রকোপ বেড়ে যাওয়ায় ১৪ দিন সম্পূর্ণ' কঠোর লকডাউন' বা সবকিছু বন্ধ রাখার ঘোষণা হয়েছে। জরুরি সেবা ছাড়া যানবাহন,সরকারী বেসরকারি অফিস-আদালত শিল্পকারখানাসহ সবকিছু বন্ধ রাখা প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

কিশোরগঞ্জের কুলিয়ারচর ও ভৈরব সংযোগ সেতু আলহাজ্ব জিল্লুর রহমান সেতুতে ঈদের ছুটিতে সরকারি বিধিনিষেধ অমান্য করে মানুষের উপচে পড়া ভীড় লক্ষ্য করা গেছে। প্রচুর ভীড় দেখে অনেক দর্শনার্থী প্রায় ৮/১০টি নৌকা ভাড়া করে, নৌকায় উচ্চ স্বরের স্পিকার লাগিয়ে ব্রিজের চারপাশে নাচানাচি করতেও দেখা গেছে।

সারা দেশে করোনা মহামারীর প্রকোপ বৃদ্ধি পেলেও ঈদকে সামনে রেখে সরকার ঘোষিত কঠোর লকডাউন কিছুদিনের জন্য শিথিল করে। শিথিলের প্রজ্ঞাপনে পর্যটন এলাকা বন্ধ থাকবে বলা হলেও, এই বিধিনিষেধ অমান্য করেই শিথিলের শেষ দিনে আলহাজ্ব জিল্লুর রহমান সেতুতে মানুষের বাঁধভাঙা জোয়ার নামে।

বৃহস্পতিবার (২২ জুলাই) বিকাল ৬ টা বাজে সরজমিন ঘুরে দেখা যায়, এই সেতুতে ঘুরতে আসা দর্শনার্থীদের মধ্যে কিছু সংখ্যক দর্শনার্থী মুখে মাস্ক ব্যবহার করলেও, অধিকাংশ দর্শনার্থীর মুখে ছিলোনা কোনা মাস্ক আর স্বাস্থ্যবিধিরতো বালাই নেই কারও মাঝে।

করোনার এই ঝুঁকির মধ্যেও বিকাল গড়িয়ে সন্ধ্যা হয়ে আসলেও মানুষের জোয়ার কেবল বৃদ্ধি পাচ্ছিলো। পরে সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে কুলিয়ারচর থানা পুলিশ এসে দর্শনার্থীদের ঘরমুখো করে।

সচেতন মহলের শঙ্কা, এতে পরিস্থিতি ভয়াবহ হতে পারে কিশোরগঞ্জে। এমনিতেই কিশোরগঞ্জে প্রতিদিন শতাধিক আক্রান্ত ও মৃত্যুও হচ্ছে। এর মধ্যে মানুষের এমন অসচেতন মনোভাব, পরিস্থিতি আরও ভয়াবহতার দিকে নিবে।

শুক্রবার ২৩ শে জুলাই থেকে সারাদেশে কঠোর লকডাউন ঘোষণা করেছে সরকার। বাংলাদেশে করোনাভাইরাসের ডেল্টা ভ্যারিয়্যান্ট সংক্রমণের প্রকোপ বেড়ে যাওয়ায় ১৪ দিন সম্পূর্ণ’ কঠোর লকডাউন’ বা সবকিছু বন্ধ রাখার ঘোষণা হয়েছে। জরুরি সেবা ছাড়া যানবাহন, সরকারী বেসরকারি অফিস-আদালত শিল্পকারখানাসহ সবকিছু বন্ধ রাখা প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com