সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
গাজীপুর ও সাভারে অন্তত ৮০ কারখানায় ছুটি জরুরি বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী, শ্রমমন্ত্রীর বিদেশ সফর বাতিল হোসেনপুরে জাতীয় যুব দিবস উদযাপন: বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা কিশোরগঞ্জে নানা আয়েজনের মধ্য দিয়ে পালিত হয়েছে জাতীয় যুব দিবস কাঁচি-ট্রিমারে বদলায় মানুষের রূপ, বদলায় না তাড়াইলের নরসুন্দর শান্ত’র ভাগ্য উত্তরার বারে তাহসিফের সঙ্গে দেখা সেই তরুণী রিমান্ডে ইরানে নতুন হামলার দিনক্ষণ জানাল যুক্তরাষ্ট্র তাহসিফের মৃত্যু: ‘বন্ধুস্থানীয় ছোটভাই’ দীপের ৪ দিনের রিমান্ড আশুলিয়াতেও শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ২৫ কারখানা ছুটি অকৃতকার্য ৪ লক্ষাধিক শিক্ষার্থীর পরীক্ষা এক মাসের মধ্যে: শিক্ষামন্ত্রী

শিক্ষা ব্যবস্থা থেকে পরীক্ষা পদ্ধতি তুলে দিলো সিঙ্গাপুর

ডেস্ক নিউজ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২২ জুলাই, ২০২১
  • ১২৯ বার পড়া হয়েছে
শিক্ষা ব্যবস্থা থেকে পরীক্ষা পদ্ধতি তুলে দিলো সিঙ্গাপুর

রিপোর্ট কার্ডে থাকবে না কোনো শ্রেণী, সর্বনিম্ন ও সর্বোচ্চ নম্বর, মোট নম্বর, খারাপ গ্রেড ইত্যাদি। ব্যাপক পরিবর্তন আনা হচ্ছে সিঙ্গাপুরের শিক্ষা ব্যবস্থায়। আগামী বছর থেকে দেশটির প্রাথমিক ও মাধ্যমিক স্কুল শিক্ষার্থীদের রিপোর্ট কার্ডে সে প্রথম স্থান অর্জন করেছে নাকি সবচেয়ে কম নম্বর পেয়েছে, সে বিষয়টি আর উল্লেখ করা থাকবে না। এ ছাড়াও গতানুগতিক শিক্ষা ব্যবস্থার অনেক কিছুই আগামী বছর থেকে আর রাখবে না সিঙ্গাপুর।

জানা গেছে, নতুন এই উদ্যোগটি নিয়েছেন সিঙ্গাপুরের শিক্ষামন্ত্রী অং ইয়ে কুং। তিনি আশাবাদী এই পরিবর্তনের মাধ্যমে শিক্ষার্থীরা বুঝতে পারবে, “শেখার বিষয়টি কোনও প্রতিযোগিতা নয়।”

২০১৯ সাল থেকে সিঙ্গাপুরের শিক্ষার্থীদের রিপোর্ট কার্ডে থাকবে না কোনো শ্রেণী, সর্বনিম্ন ও সর্বোচ্চ নম্বর, রং দিয়ে দাগানো ফেল নম্বর, মোট নম্বর, খারাপ গ্রেড। শুক্রবার (২৮ সেপ্টেম্বর) দেশটির মিনিস্ট্রি অব এডুকেশন-এর তরফ থেকে জানানো হয়েছে, নতুন এই পরিবর্তনের মাধ্যমে তারা শিক্ষার্থীদের তুলনার বদলে পড়ার প্রতি বেশি উৎসাহিত করতে চাইছেন।

শুধু রিপোর্ট কার্ডে নয়, প্রাথমিক ১ এবং ২ শ্রেণীর সব পরীক্ষাও তুলে দেওয়া হচ্ছে। এ প্রসঙ্গে সিঙ্গাপুরের শিক্ষামন্ত্রী অং বলেছেন, “আমি জানি ক্লাসে প্রথম বা দ্বিতীয় হওয়া একজন শিক্ষার্থীর জন্য অর্জনের বিষয়, গর্বের ব্যাপার। কিন্তু ভালো উদ্দেশ্যে এগুলো সড়িয়ে নেওয়া হচ্ছে, যাতে করে শিক্ষাজীবনের শুরু থেকেই শিশু বুঝতে পারে, শেখার বিষয়টি কোনো প্রতিযোগিতা নয়, বরং এটি এমন একটি আত্ম-নিয়ন্ত্রণ যা জীবনের প্রতিটি ধাপের জন্য প্রয়োজন।”

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com