বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
দাম্মামে বিমানের ফ্লাইট চালু, ২৫ অক্টোবর চালু হচ্ছে রিয়াদে গাড়িচাপায় দুই পা হারিয়েছেন অস্ট্রেলীয় এমপি হেলেন হেইনস রাস্তার পাশে খাবারের দোকানেও নিবন্ধন বাধ্যতামূলক কক্সবাজারে সাগরে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ আরও তিন বদলগাছীতে মন্দিরে মন্দিরে ঘুরে এতিম শিশুদের নতুন টাকা উপহার দিলেন চেয়ারম্যান প্রার্থী নয়ন বাংলাদেশে কার্যক্রম শুরুর আহ্বান চীনের শীর্ষ ব্যাংকগুলোকে রংপুর-রাজশাহীর পর চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শনে প্রধানমন্ত্রী নবমীর আরতিতে আনন্দ-বিষাদ, দশমীর অপেক্ষায় ঢাকেশ্বরী কিশোরগঞ্জে ৪০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার ইশরাকের পদত্যাগপত্র পেয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ, আজই প্রজ্ঞাপন হতে পারে

পাকুন্দিয়ায় আ.লীগের আহ্বায়ক সোহরাব উদ্দিনকে বাতিলের দাবিতে মানববন্ধন

মো: মুঞ্জুরুল হক মুঞ্জু, পাকুন্দিয়া, কিশোরগঞ্জ
  • আপডেট সময় শনিবার, ২৪ জুলাই, ২০২১
  • ১০৪ বার পড়া হয়েছে
পাকুন্দিয়ায় আ.লীগের আহ্বায়ক সোহরাব উদ্দিনকে বাতিলের দাবিতে মানববন্ধন

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা আওয়ামীলীগের সদ্য ঘোষিত কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট মো.সোহরাব উদ্দিনকে বাতিল করে স্থানীয় একজন বিতর্কমুক্ত ত্যাগী নেতাকে আহ্বায়ক করার দাবি জানানো হয়েছে।

এ উপলক্ষে আজ শনিবার (২৪ জুলাই) সকাল ১১টার দিকে ঢাকা-কিশোরগঞ্জ সড়কে উপজেলা গেইটের সামনে মানববন্ধন কর্মসূচী পাশাপাশি বিক্ষোভ মিছিল করেছে উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের সহ¯্রাধিক নেতাকর্মী।

গত বৃহস্পতিবার (২২জুলাই) সন্ধ্যায় কিশোরগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা আওয়ামীলীগের কার্যনির্বাহী কমিটির এক সভা অনুষ্ঠিত হয়। সভায় অ্যাডভোকেট মো.সোহরাব উদ্দিনকে আহ্বায়ক করে পাকুন্দিয়া উপজেলা আওয়ামীলীগের এক সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। এতে আর কোনো সদস্যের নাম ঘোষণা করা হয়নি। অ্যাডভোকেট মো.সোহরাব উদ্দিন কিশোরগঞ্জ-২(কটিয়াদী-পাকুন্দিয়া)আসনের সাবেক জাতীয় সংসদ সদস্য।

ঘন্টাব্যাপি অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা বলেন, ‘২২জুলাই রাতের আধাঁরে জেলা কার্যনির্বাহী কমিটি এক জরুরি সভা আহ্বান করে। সভায় তড়িঘড়ি করে বিতর্কিত অ্যাডভোকেট মো.সোহরাব উদ্দিনকে পাকুন্দিয়া উপজেলা আওয়ামীলীগের আহ্বায়ক হিসেবে মনোনীত করা হয়। এবিষয়ে স্থানীয় সাংসদ নূর মোহাম্মদকেও জানানো হয় নাই।’ বক্তারা আরও বলেন, সোহরাব উদ্দিনের বিরুদ্ধে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে একটি মামলা রয়েছে। মামলাটি তদন্তাধীন। তাঁকে আহ্বায়ক করে আওয়ামীলীগকে কলঙ্কিত করা হয়েছে। আমরা সোহরাব উদ্দিনকে আহ্বায়ক হিসেবে মানি না, মানব না। যতদিন তাঁকে আহ্বায়ক পদ থেকে বাতিল না করা হবে আমাদের আন্দোলন অব্যাহত থাকবে।

পাকুন্দিয়ায় আ.লীগের আহ্বায়ক সোহরাব উদ্দিনকে বাতিলের দাবিতে মানববন্ধন

মানববন্ধনে বক্তব্য দেন, উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্মআহ্বায়ক মো. মোতায়েম হোসেন স্বপন, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন কবীর, জেলা শ্রমিকলীগের উপদেষ্টা আতাউল্লাহ সিদ্দিক মাসুদ, সুখিয়া ইউপি চেয়ারম্যান আবদুল হামিদ টিটু, বুরুদিয়া ইউপি চেয়ারম্যান নাজমুল হুদা রুবেল, জাঙালিয়া ইউপি চেয়ারম্যান সরকার শামীম আহমেদ, নারান্দী ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম, উপজেলা কৃষকলীগের সাবেক সভাপতি বাবুল আহমেদ ও উপজেলা শ্রমিকলীগের সভাপতি নাজমুল হক দেওয়ান প্রমুখ।

পরে উপজেলা ডাকবাংলো সভাকক্ষে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্মআহ্বায়ক মোতায়েম হোসেন স্বপন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com