রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১২:০৬ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :

বার্সেলোনার সঙ্গে নেইমারের নতুন চুক্তি

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ২৬ জুলাই, ২০২১
  • ১২৫ বার পড়া হয়েছে
বার্সেলোনার সঙ্গে নেইমারের নতুন চুক্তি

পিএসজির সুপারস্টার নেইমারের সঙ্গে নতুন করে চু্ক্তি করছে বার্সেলোনা। ২০১৭ সালে বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যোগ দেওয়ার পর থেকেই বার্সেলোনার সঙ্গে ঝামেলা চলছে নেইমারের। একে অপরকে আদালতের কাঠগড়ায় দাঁড় করিয়ে রেখেছেন।

হুয়ান লাপোর্তা বার্সার সভাপতি হওয়ার পর দীর্ঘদিন ধরে চলা সমস্যার সমাধানে নেইমারের সঙ্গে চুক্তি করেছেন। যে চুক্তির আলোকে দু’পক্ষই আদালাত থেকে নিজেদের মামলাগুলো প্রত্যাহার করে নেবে।

সোমবার সন্ধ্যার পর বার্সেলোনার পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়, কেউ কারও বিপক্ষে আর আদালতে লড়াই চালিয়ে যাবে না। সিভিল অ্যান্ড লেবার কোর্টে যে মামলাগুলো সেগুলো প্রত্যাহার করে নেওয়া হবে।

বার্সেলোনা দাবি করছে তারা নেইমারের কাছে ১৬.৭ মিলিয়ন ইউরো পাবে। অন্যদিকে বার্সার কাছে ৪৭.২ মিলিয়ন ইউরো দাবি করে মামলা করেছেন নেইমার। অবশেষে চুক্তির মাধ্যমে এই ঝামেলার অবসান হলো।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com