রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সংকট পুঁজি করে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী সৌদি আরব থেকে দেশে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু কিশোরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ২৯ নেতাকর্মীকে গ্রেপ্তার তাড়াইলে দারুল কুরআন মাদরাসার প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি হোসেনপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা নেপালের বন্যা: জলবায়ু পরিবর্তনের সীমান্তহীন হুমকি ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ লাগানো লাশ উদ্ধার কাঁচাবাজারে কিছুটা স্বস্তি ফিরলেও চড়া ডিম-মুরগির দাম বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু

ভৈরবে মধ্যরাতে পুলিশের অভিযান, ২৩ লক্ষাধিক টাকার মাদক উদ্ধার

হৃদয় আজাদ, ভৈরব প্রতিনিধি
  • আপডেট সময় শুক্রবার, ৩০ জুলাই, ২০২১
  • ১৩৬ বার পড়া হয়েছে
ভৈরবে মধ্যরাতে পুলিশের অভিযান, ২৩ লক্ষাধিক টাকার মাদক উদ্ধার

ভৈরবে একটি গুদাম ঘরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদকদ্রব্য গাজাঁ ও ফেনসিডিল উদ্ধার করেছে ভৈরব থানা পুলিশ। শুক্রবার দিবাগত রাত পৌনে ১টার দিকে পৌর শহরের বঙ্গবন্ধু সরণীর পাশে কাউন্সিলর দ্বীন ইসলাম মিয়ার ট্রান্সপোর্ট সংলগ্ন একটি টিনের গুদাম ঘরে অভিযান চালিয়ে ৫হাজার ৬শ পিস ইয়াবা, ২কেজি ৭শ গ্রাম গাঁজা ও ৪ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। তবে অভিযানের টের পেয়ে মাদক কারবারিরা সটকে পড়ায় কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

এঘটনায় ওই গুদামটির ভাড়াটিয়া ভৈরবপুর দক্ষিণপাড়া এলাকার আলাল উদ্দিনের ছেলে রতন মিয়া (৪২) সহ অজ্ঞাতনামা আরো একজনকে আসামী করে ভৈরব থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার দিবাগত রাত পৌনে ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ভৈরব থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহিন ও ভৈরব শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শ্যামল মিয়ার নেতৃত্বে মাদক বিরোধি অভিযান চালায় পুলিশ। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারি চক্রের এক অজ্ঞাতনামা সদস্য ওই গুদামঘর থেকে পালিয়ে যায়। পরে পুলিশ গুদামঘরে প্রবেশ করে তল্লাশি চালায়। এক পর্যায়ে কাচা ঘরের মাটি খুঁড়তেই বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদকদ্রব্যের সন্ধান পায় পুলিশ। অভিযানে উদ্ধার হওয়া মাদকের আনুমানিক মূল্য ২৩লক্ষ ৩০হাজার টাকা।

এ বিষয়ে ভৈরব থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহিন জানান, দীর্ঘদিন যাবৎ ওই এলাকায় একটি চক্র নিয়মিত মাদক সেবন ও বিক্রি করে আসছে এমন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয় এবং রতন মিয়ার ভাড়া নেওয়া গুদামঘর থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। কিন্তু অভিযানের টের পেয়ে চক্রের সদস্যরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি। তবে শীঘ্রই রতনসহ মাদক কারবারি চক্রটিকে গ্রেফতার করার চেষ্টা অব্যাহত আছে বলে জানান তিনি।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com