বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সাবেক রেলমন্ত্রী মুজিবুলের ২৮৪ শতক জমি জব্দ, ৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ ট্রাফিক আইন লঙ্ঘন, বিমানমন্ত্রীর গাড়ির বিরুদ্ধে দুই মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে আইএসডিবির সঙ্গে ১ বিলিয়ন ডলারের চুক্তি অত্যন্ত শক্তিশালী এল নিনোর বিষয়ে সতর্ক করল জাতিসংঘ ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে আইএসডিবির সঙ্গে ১ বিলিয়ন ডলারের চুক্তি ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, এক দিনে হাসপাতালে ১২৫২ রোগী তাড়াইলে ৪ লাখ ৬৫ হাজার টাকার অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ, জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস কিশোরগঞ্জে বিশেষ অভিযানে ২২ জন গ্রেফতার সাবেক ২ সেনাসদস্যকে ধরতে ইন্টারপোলের রেড নোটিস খেলাপি ঋণ ৬ লাখ কোটি টাকা ছাড়াল

তবলীগ জামাতে গিয়ে পুকুরের পানিতে ডুবে সদ্য বিবাহিত যুবকের মৃত্যু

আলী হায়দার, কুলিয়ারচর, কিশোরগঞ্জ
  • আপডেট সময় মঙ্গলবার, ৩ আগস্ট, ২০২১
  • ১১৪ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জের কুলিয়ারচরে তিন দিনের তবলীগ গিয়ে পুকুরের পানিতে গোসল করতে গিয়ে সদ্য দুই মাস আগে বিবাহিত আজিজুল ইসলাম খোকন নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
সোমবার (২ আগস্ট) দুপুর সাড়ে ১২ টার দিকে এই ঘটনা ঘটে। নিহত আজিজুল ইসলাম খোকন (২৩) কুলিয়ারচর গোবরিয়া-আব্দুল্লাহপুর ইউনিয়নের বরচারা গ্রামের মোঃ খুর্শিদ মিয়ার ছেলে।
জানা যায়, খোকন মিয়া স্থানীয় একটি তবলীগ জামাতের সাথে গোবরিয়া-আব্দুল্লাহপুর ইউনিয়নের লক্ষ্মীপুর ভাটিপাড়া নূরে মদিনা জামে মসজিদে তিন দিনের তবলীগ জামাতে যায়। জামাতে গিয়ে যোহর নামাজের প্রস্তুতি হিসেবে তবলীগ জামাতের সাথীদের সাথে নিকটস্থ অ্যাডভোকেট মশিউর রহমানের পুকুরে গোসল করতে গেলে, খোকন পানিতে তলিয়ে যায়। বিষয়টি তৎক্ষনাৎ কারও নজরে আসেনি, পরে সবাই ফিরলেও খোকন না ফেরায়, পুকুরে পাড়ে জামা কাপড় পড়ে থাকতে দেখে পুকুরের পানিতে খোঁজাখুঁজি শুরু হয়।  একপর্যায়ে পুকুর থেকে তাকে উদ্ধার করে ভাগলপুর জহিরুল ইসলাম মেডিকেল কলেজ এন্ড হসপিটালে নিলে, দ্বায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
এই বিষয়ে গোবরিয়া- আব্দুল্লাহপুর ইউনিয়নের বিট অফিসার মোঃ ফখরুল হাসান ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরিবারের কোনো অভিযোগ না থাকায় এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের অনুরোধে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com