বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
তিন মাস পর খুলেছে সুন্দরবন এসএসসি পরীক্ষার ফরম পূরণ শুরু ১৬ নভেম্বর প্রধানমন্ত্রীর সঙ্গে শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা ডোনাল্ড ট্রাম্পের বাংলাদেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা স্থগিতাদেশ তুলে নিল যুক্তরাষ্ট্র নওগাঁয় কিশোর গ্যাংয়ের দুই নেতা গ্রেপ্তার, আগ্নেয়াস্ত্র উদ্ধার অগাস্টে ২৯৭ কোটি ডলারের বেশি পাঠিয়েছেন প্রবাসীরা লিবিয়ার আটককেন্দ্র থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি বিএনপি-এনসিপি নেতাকর্মী ও সাংবাদিকদের নামে ‘মিথ্যা মামলা’ প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন নওগাঁয় বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত রোজার পরেই এইচএসসি পরীক্ষা, পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী

মেসির পিএসজিতে যাওয়া ঠেকাতে আদালতে যাচ্ছে বার্সা

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ৯ আগস্ট, ২০২১
  • ৯৮ বার পড়া হয়েছে
মেসির পিএসজিতে যাওয়া ঠেকাতে আদালতে যাচ্ছে বার্সা

বার্সেলোনার সঙ্গে ২১ বছরের সম্পর্কের ইতি ঘটেছে লিওনেল মেসির। ক্লাবের আনুষ্ঠানিক ঘোষণার পর বিদায়ী সংবাদ সম্মেলনও করে ফেলেছেন আর্জেন্টাইন তারকা। এবার তার নতুন ক্লাবে যোগ দেওয়ার পালা। আগে থেকে দৌড়ে থাকা পিএসজিতেই মেসির যোগ দেওয়া প্রায় চূড়ান্ত।

ইএসপিএন জানিয়েছিল, সোমবার প্যারিসে হতে পারে মেসির স্বাস্থ্য পরীক্ষা। কিন্তু বার্সার সাবেক এই ফুটবলারের দল বদল নিয়ে তৈরি হয়েছে নতুন জটিলতা। মেসির পিএসজিতে যাওয়া ঠেকাতে রীতিমতো আদালতের দ্বারস্থ হয়েছে বার্সা, এমনটি জানাচ্ছে স্প্যানিশ দৈনিক মার্কা।

যে অর্থনৈতিক অবকাঠামোর দোহাই দিয়ে মেসিকে ছাড়তে হয়েছে ক্লাব। সেই অবস্থা পিএসজির আরও খারাপ বলে দাবি করা হয়েছে আদালতের কাছে করা বার্সার অভিযোগ।

বার্সেনোলার পক্ষে আইনজীবী ডক্টর হুয়ান ব্রানকোর ইউরোপিয়ান আদালতে করা অভিযোগে বলা হয়েছে, বার্সেলোনার তুলনায় পিএসজির ফিন্যান্সিয়াল ফেয়ার প্লের অবস্থা আরও খারাপ। ২০১৯-২০ মৌসুমে তারা তাদের আয়ের ৯৯ ভাগই খেলোয়াড়দের বেতনের পেছনে খরচ করেছে। সেখানে বার্সেলোনা খরচ করেছে ৫৪ শতাংশ।

বার্সেলোনা বলছে, পিএসজি প্রতিযোগিতা নষ্ট করছে। নতুন চুক্তিতে বেতন অর্ধেক করতেও রাজি ছিলেন মেসি। কিন্তু তেমন হলেও বার্সেলোনার আয়ের ১১০ শতাংশ ব্যয় করতে হতো খেলোয়াড়দের বেতনের পেছনে। তাই মেসিকে শেষ অবধি ছাড়তে হয়েছে বার্সেলোনার।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com