মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫০ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :

ভারতের বেশিরভাগ রাজ্যেই খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান

ডেস্ক নিউজ
  • আপডেট সময় মঙ্গলবার, ১০ আগস্ট, ২০২১
  • ১১২ বার পড়া হয়েছে
ভারতের বেশিরভাগ রাজ্যেই খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান

ভারতে করোনাভাইরাস (কোভিড-১৯) মহামারিতে দেশটির অর্থনীতির পাশাপাশি ধাক্কা খেয়েছে শিক্ষাখাতও। মহামারির জেরে দেশটিতে টানা দেড় বছর ধরে বন্ধ সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান। এর প্রভাব কাটাতে করোনা মহামারির মধ্যেও মাধ্যমিক থেকে উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত নিয়েছে ভারতের বেশিরভাগ রাজ্যের সরকার।

এরই মধ্যে স্কুল খোলা শুরু হয়েছে কোথাও কোথাও। সরাসরি ক্লাসে উপস্থিত হওয়ার নির্দেশনাও দেয়া হয়েছে অনেক জায়গায়। অনলাইনেও চলবে ক্লাস-পরীক্ষা। তবে টিকা নিলেও মানতে হবে কঠোর স্বাস্থ্যবিধি।

যেসব রাজ্য স্কুল খুলেছে সেগুলো হচ্ছে পাঞ্জাব, হিমাচল প্রদেশ, উত্তরাখন্ড, ছত্তিশগড়, ঝাড়খন্ড। এসব রাজ্যের শিক্ষাপ্রতিষ্ঠান ২ আগস্ট থেকে খুলে দেয়া হয়েছে। এর আগে ১৫ জুলাই গুজরাট ও মহারাষ্ট্র এবং ১৬ জুলাই হরিয়ানার স্কুলগুলো খুলে দেয়া হয়। গত ৭ আগস্ট বিহারে এবং ৯ আগস্ট অর্থাৎ সোমবার স্কুল খোলে দিল্লিতে।

আগামী ১৬ আগস্ট স্কুল খুলছে উত্তর প্রদেশ ও অন্ধ্রপ্রদেশে। আর কর্নাটকে শিক্ষাপ্রতিষ্ঠান খুলবে আগামী ২৩ আগস্ট। তামিলনাড়ুতে স্কুল খুলবে আাগামী ১ সেপ্টেম্বর।

অবশ্য পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, আসাম, কেরালা, জম্মু-কাশ্মীর, রাজস্থানসহ কিছু রাজ্যের শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।

এদিকে, করোনা সংক্রমণের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন তিন কোটি ১৯ লাখ ৬৯ হাজার ৫৮৮ জন। মারা গেছেন চার লাখ ২৮ হাজার ৩৩৯ জন। আর সুস্থ হয়েছেন তিন কোটি ১১ লাখ ৩১ হাজার ৯২২ জন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com