রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য তুলে ধরে তাড়াইলে আলোচনা সভা অনুষ্ঠিত হোসেনপুরে নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত আলট্রাসাউন্ডে যমজ সন্তান, সিজারের পর দেওয়া হলো একটি তুরস্কে গুলিতে নিহত ৮, হামলাকারী গ্রেপ্তার ৭২ ঘণ্টার আল্টিমেটাম, অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা কোস্টগার্ডের পাঁচ জাহাজের নাম বদল, জাতীয় চার নেতার নাম ও ‘জয় বাংলা’ বাদ ৭ নভেম্বর ছিল বাংলাদেশের পথ নির্ণয়ের তারিখ ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির স্বৈরাচার আওয়ামী লীগকে এ দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী পাকুন্দিয়ায় নারীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২৯ দিন পর ঢাকায় গ্রেপ্তার

লাইফ সাপোর্টে নিউজিল্যান্ডের সাবেক অলরাউন্ডার ক্রিস কেয়ার্নস

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ১১ আগস্ট, ২০২১
  • ১২৩ বার পড়া হয়েছে
লাইফ সাপোর্টে নিউজিল্যান্ডের সাবেক অলরাউন্ডার ক্রিস কেয়ার্নস

একদমই ভাল নেই নিউজিল্যান্ডের সাবেক অলরাউন্ডার নিউজিল্যান্ডের সাবেক অলরাউন্ডার ক্রিস কেয়ার্নস। হৃদরোগের আক্রান্ত হয়ে অস্ট্রেলিয়ার একটি হাসপাতালে লাইফ সার্পোর্টে রয়েছেন তিনি।

জানা গেছে, গত সপ্তাহে ক্যানবেরায় থাকাকালীন ধমনী ছিঁড়ে যাওয়ায় শারীরিক অবস্থার অবনতি ঘটে তার। এর আগে একাধিক তার অস্ত্রোপচারও হয়েছিল। সব মিলিয়ে অসুস্থতা বাড়ে। প্রভাব পড়ে হৃৎপিণ্ডতেও।

কিন্তু যেভাবে তিনি চিকিৎসায় সাড়া দেবেন বলে আশা করেছিলেন চিকিৎসকরা, তেমনটা হয়নি। আর সেই কারণেই তাকে লাইফ সাপোর্টে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। আরও জানা গেছে, আরও ভাল চিকিৎসার জন্য শীঘ্রই সিডনির স্পেশ্যাল হাসপাতালে স্থানান্তরিত করা হতে পারে ক্রিসকে।

স্বাভাবিকভাবেই এমন খবরে মন খারাপ ক্রিকেটপ্রেমীদের। একটা সময় কিউয়ি জার্সি গায়ে জড়িয়ে দাপটের সঙ্গে ব্যাটিং ও বোলিং করেছেন ক্রিস কেয়ার্নস। সেই তারকাই নাকি ৫১ বছর বয়সে এখন লাইফ সাপোর্টে। তার দ্রুত আরোগ্য কামনা করছেন প্রত্যেকেই।

মাত্র ১৭ বছর বয়সেই আন্তর্জাতিক ক্যরিয়ার শুরু করেছিলেন ক্রিস কেয়ার্নস। দেশের জার্সিতে খেলেছেন ৬২টি টেস্টে এবং ২১৫টি ওয়ানডে ম্যাচ। টেস্টে তিন হাজারেরও বেশি এবং একদিনের ক্রিকেটে রয়েছে প্রায় পাঁচ হাজার রান। দুই ফরম্যাটেই ২০০ এড় বেশি উইকেট রয়েছে ক্রিসের ঝুলিতে।

অলরাউন্ডার হিসেবে দুর্দান্ত পারফরম্যান্সের জন্য ২০০০ সালে উইসডেন ক্রিকেটারের সম্মানও পেয়েছিলেন তিনি। ২০০৪ সালে টেস্ট থেকে অবসর ঘোষণার সময় নিউজিল্যান্ড ‘অর্ডার অফ মেরিট’ সম্মানে ভূষিত হয়েছিলেন এই তারকা।

যদিও ক্যারিয়ারের শেষে তার গায়ে লেগেছিল ম্যাচ গড়াপেটার কালো দাগ। ক্রিকেট মহলে কুড়িয়েছিলেন সমালোচনা। তবে ব্রিটেনের আদালত পরে তাকে বেকসুর খালাসই করেছিল।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com