শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সাবেক রেলমন্ত্রী মুজিবুলের ২৮৪ শতক জমি জব্দ, ৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ ট্রাফিক আইন লঙ্ঘন, বিমানমন্ত্রীর গাড়ির বিরুদ্ধে দুই মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে আইএসডিবির সঙ্গে ১ বিলিয়ন ডলারের চুক্তি অত্যন্ত শক্তিশালী এল নিনোর বিষয়ে সতর্ক করল জাতিসংঘ ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে আইএসডিবির সঙ্গে ১ বিলিয়ন ডলারের চুক্তি ডেঙ্গুতে আরও ৪ মৃত্যু, এক দিনে হাসপাতালে ১২৫২ রোগী তাড়াইলে ৪ লাখ ৬৫ হাজার টাকার অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ, জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস কিশোরগঞ্জে বিশেষ অভিযানে ২২ জন গ্রেফতার সাবেক ২ সেনাসদস্যকে ধরতে ইন্টারপোলের রেড নোটিস খেলাপি ঋণ ৬ লাখ কোটি টাকা ছাড়াল

প্রধানমন্ত্রীর উপহার ঘরের বাসিন্দাদের মাঝে গ্যাস সিলিন্ডার ও চুলা বিতরণ

আলী হায়দার, কুলিয়ারচর, কিশোরগঞ্জ
  • আপডেট সময় সোমবার, ১৬ আগস্ট, ২০২১
  • ১১১ বার পড়া হয়েছে
প্রধানমন্ত্রীর উপহার ঘরের বাসিন্দাদের মাঝে গ্যাস সিলিন্ডার ও চুলা বিতরণ

কিশোরগঞ্জের কুলিয়ারচরে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ঘরের বাসিন্দাদের মাঝে জাতীয় শোক দিবস ও জাতির পিতার ৪৬ তম শাহাদত বার্ষিকীতে নিজস্ব অর্থায়নে গ্যাসের চুলা ও সিলিন্ডার বিতরণ করেছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ইয়াছির মিয়া।

রোববার (১৫ আগস্ট) সন্ধ্যা ৬ টার দিকে প্রধানমন্ত্রীর উপহার ঘরের ১৭টি পরিবারের হাতে এই সিলিন্ডার ও গ্যাসের চুলা তুলে দেন কুলিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার রুবাইয়াৎ ফেরদৌসী ।

এসময় অন্যান্যদের মাধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সৈয়দ নূরে আলম, উপজেলা প্রকৌশলী (এল.জি.ই.ডি) এম. সাজ্জাদ হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোসা. খাদিজা আক্তার, স্থানীয় সালুয়া ইউপি চেয়ারম্যান শাহ মো. মাহবুবুর রহমান, ইউপি সদস্য মো. হারিছ মিয়া, পৌর কাউন্সিলর সেলিম ক্বারি, উপজেলা শ্রমিক লীগের আহবায়ক আবু ফয়েজ, কুলিয়ারচর ডিগ্রি কলেজের সাবেক ভিপি মো. ইকবাল হোসেন, যুবলীগ নেতা শ্যামল মিয়া প্রমূখ।

গ্যাসের চুলা ও সিলিন্ডার হাতে পেয়ে উপকারভোগী মোছা. রূপবান বেগম এক প্রতিক্রিয়ায় বলেন, আল্লাহর কাছে নামাজ পড়ে দোয়া করি আল্লাহ যেনো আমাদের উপজেলা চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীকে অনেক দিন বাঁচিয়ে রাখেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com