শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:০২ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ লাগানো লাশ উদ্ধার কাঁচাবাজারে কিছুটা স্বস্তি ফিরলেও চড়া ডিম-মুরগির দাম বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু নরসিংদীতে বিষপানে মা ও মেয়ের মৃত্যু, আটক বাবা লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: মিয়া গোলাম পরওয়ার চলতি মাসে দেশব্যাপী শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন: স্বাস্থ্যমন্ত্রী হোসেনপুরে আগুনে পুড়ে ছাই তরুণ ব্যবসায়ীর স্বপ্ন কিশোরগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের ১৮ নেতাকর্মী গ্রেপ্তার সাবেক রেলমন্ত্রী মুজিবুলের ২৮৪ শতক জমি জব্দ, ৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ

কুলিয়ারচরে সংরক্ষিত নারী কাউন্সিলের মানববন্ধন ও প্রতিবাদ মিছিল

আলী হায়দার, কুলিয়ারচর, কিশোরগঞ্জ
  • আপডেট সময় রবিবার, ৫ সেপ্টেম্বর, ২০২১
  • ১২৩ বার পড়া হয়েছে
কুলিয়ারচরে সংরক্ষিত নারী কাউন্সিলের মানববন্ধন ও প্রতিবাদ মিছিল

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মিথ্যা তথ্য ও অপপ্রচারকারী জুয়েল স্বাধীন বাংলা ফেসবুক পেজ এবং প্ররোচনাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কিশোরগঞ্জের কুলিয়ারচর পৌরসভার সংরক্ষিত নারী কাউন্সিলর মোছা: ইয়াছমিন বেগম মানববন্ধন ও প্রতিবাদ মিছিল করেছেন।

রবিবার (৫ সেপ্টেম্বর) দুপুর ১২ টার দিকে কুলিয়ারচর পৌরসভা কার্যালয়ের সামনে সংরক্ষিত নারী কাউন্সিলর মোছা: ইয়াছমিন বেগম এর পক্ষে পৌরসভার ৪,৫ ও ৬ নং ওয়ার্ডের সর্বসাধারণ এই মানববন্ধন ও প্রতিবাদ মিছিল করেন।

উক্ত মানববন্ধনে বক্তারা বলেন, জুয়েল স্বাধীন বাংলা ফেসবুক পেজ কর্তৃক নারী কাউন্সিলর ইয়াসমিনের বিরুদ্ধে যে মিথ্যা তথ্য উত্তাপন করে তার মানহানির উদ্দেশ্য যে সংবাদ প্রকাশ করেছে আমরা তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং এর সুষ্ঠু বিচার দাবি জানাচ্ছি।

কাউন্সিলর ইয়াসমিন বলেন, আমি জুয়েল স্বাধীন বাংলা পেজের বিরুদ্ধে কুলিয়ারচর থানার আইসিসি আইনে একটি মামলা দায়ের করেছি, আইনের মাধ্যমে এর সঠিক বিচার দাবি করছি।

এই বিষয়ে কুলিয়ারচর পৌর মেয়র সৈয়দ হাসান সারোয়ার মহসিন বলেন, আমার জানামতে ইয়াসমিন অত্যন্ত পরিশ্রমী এবং পৌরসভার সবচেয়ে এক্টিভ নারী কাউন্সিলর। তার বিরুদ্ধে মাদক ব্যবসা, সন্ত্রাস, চাঁদাবাজির অভিযোগ করে ফেসবুকে যে পোস্ট হয়েছে, আমি তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com