রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :

বিশ্বকাপ বাছাই: রাতে মুখোমুখি হবে ব্রাজিল-আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ৫ সেপ্টেম্বর, ২০২১
  • ১২৫ বার পড়া হয়েছে
বিশ্বকাপ বাছাই: রাতে মুখোমুখি হবে ব্রাজিল-আর্জেন্টিনা

কাতার বিশ্বকাপের বাছাই পর্বের ম্যাচে আজ (রবিবার) রাতে মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল ও আর্জেন্টিনা। আর এই ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায়।

এদিকে সদ্য শেষ হওয়ায় কোপা আমেরিকার মতো এবারও ব্রাজিলের ঘরের মাঠে লড়বে লিওনেল মেসিরা। তবে এবার ম্যাচটি মারাকানায় নয়, হবে সাও পাওলোয়। এই ‘সুপারক্লাসিকো’য় জিততে চায় দুদলই।

ব্রাজিল-আর্জেন্টিনার মধ্যকার সর্বশেষ লড়াইটা হয়েছিল প্রায় দুই মাসে আগে, কোপা আমেরিকার ফাইনালে। আনহেল দি মারিয়ার একমাত্র গোলে মারাকানার ফাইনালে সেলেসাওদের হারিয়ে ২৮ বছর পর কোপার শিরোপা ঘরে তোলে আর্জেন্টিনা। তাই এবারের ম্যাচটি ব্রাজিলের জন্য প্রতিশোধেরও।

চিলির বিপক্ষে গোল করে সেলেসাওদের জেতানো এভার্তন রিভেরো অবশ্য ম্যাচটিকে প্রতিশোধের ভাবছেন না।

তিনি বলেন, কোপা ফাইনালের প্রতিশোধের ম্যাচ বলতে চাই না এটাকে। এমনিতেই এটা ঐতিহাসিক দ্বৈরথ আর সব সময় চ্যালেঞ্জিং। তবে আমরা জিততেই মাঠে নামব।

বিশ্বকাপ বাছাই পর্বে টানা সাত ম্যাচ জিতে শীর্ষে ব্রাজিল। সমান ম্যাচে অজেয় আর্জেন্টিনাও। সব মিলিয়ে হারেনি টানা ২১ ম্যাচে। তাই বলে আত্মতুষ্টিতে ভুগতে চান না কোচ লিওনেল স্কালোনি।

আর্জেন্টাইন কোচ স্কালোনি জানান, কোপার পর নতুন করে শুরু আর জেতাটাই আসল কথা। গুরুত্বপূর্ণ হচ্ছে আত্মতুষ্টিতে না ভুগে আমাদের এগিয়ে যেতে হবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com