শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
আশুলিয়ায় ‘শক্তিশালী বোমা’ উদ্ধার বাংলাদেশসহ ১৪ দেশকে নিয়ে সৌদির নতুন সমুদ্রকেন্দ্রিক সামরিক জোট ঘোষণা ‘অগাস্টেই বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর লক্ষ্য’ বাংলাদেশিদের ভিসা কার্যক্রম স্বাভাবিক করার তাগিদ ভারতের সংসদীয় কমিটির জ্যেষ্ঠ উপদেষ্টার পদত্যাগ, সংকটে ফিফা সভাপতি নওগাঁয় জমি দখলের অভিযোগ ভিত্তিহীন দাবি করে সংবাদ সম্মেলন, নিরপেক্ষ তদন্তের দাবি সুবিচারের দাবিতে সংবাদ সম্মেলন: হোসেনপুরে কিশোরীকে নির্যাতন, জোরপূর্বক বিয়ে ও প্রাণনাশের অভিযোগ ৫০ বছরে সর্বনিম্ন এডিপি বাস্তবায়ন কিশোরগঞ্জের কটিয়াদীতে সড়ক দুর্ঘটনায় যুবকের প্রাণহানি জুলাই নিয়ে ব্যবসা না করার আহ্বান জানিয়েছেন মির্জা ফখরুল

পরিস্থিতি বুঝে নভেম্বর বা ডিসেম্বরে প্রাথমিক সমাপনী পরীক্ষা

ডেস্ক নিউজ
  • আপডেট সময় সোমবার, ৬ সেপ্টেম্বর, ২০২১
  • ১০০ বার পড়া হয়েছে
পরিস্থিতি বুঝে নভেম্বর বা ডিসেম্বরে প্রাথমিক সমাপনী পরীক্ষা

করোনা সংক্রমণের পরিস্থিতি স্বাভাবিক হলে নভেম্বরের শেষে বা ডিসেম্বরের শুরুতে প্রাথমিক সমাপনী পরীক্ষা নেওয়া হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন।

সোমবার (৬ সেপ্টেম্বর) সচিবালয়ে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। সংবাদ সম্মেলনে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব গোলাম মো. হাসিবুল আলম উপস্থিত ছিলেন। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা প্রতিদিন স্কুলে যাবে, তাহলে কী প্রাথমিক সমাপনী পরীক্ষা হবে- প্রশ্নে প্রতিমন্ত্রী বলেন, অবশ্যই।

পরীক্ষা হলে পুরো সিলেবাসে না কাস্টমাইজ সিলেবাসে হবে- প্রশ্নে তিনি বলেন, কাস্টমাইজ সিলেবাসে হবে। আমরা সিলেবাস দিয়ে দিয়েছি। পরিস্থিতি বিবেচনা করে, পরিস্থিতি স্বাভাবিক হলে আমরা নভেম্বরের শেষে বা ডিসেম্বরের প্রথম সপ্তাহে পরীক্ষা নেব। পরিস্থিতি বিশ্লেষণ করে যদি ছয়টি বিষয়ে নিতে পারি তাহলে নেব। আমাদের রিকভারি পরিকল্পনা করা আছে। আমরা আগে স্কুলগুলো খুলে দেই। দেখি কি হয় না হয়।

প্রতিমন্ত্রী বলেন, স্কুলে বার্ষিক পরীক্ষাগুলোও হবে। সশরীরে ক্লাস হলেও ওয়ার্কশিট চলবে।

স্কুলগুলো কী খোলার প্রস্তুতি নিতে পেরেছে, আপনাদের কাছে কী কোনো রিপোর্ট আছে- প্রশ্নে প্রতিমন্ত্রী বলেন, জ্বি আছে। আমরা স্কুলে টাকা দেই। সেই টাকা দিয়ে কিনতে বলেছি। গতকালও মিটিং করে নির্দেশ দিয়ে দিয়েছি।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com