বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
বাংলাদেশে কার্যক্রম শুরুর আহ্বান চীনের শীর্ষ ব্যাংকগুলোকে রংপুর-রাজশাহীর পর চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শনে প্রধানমন্ত্রী নবমীর আরতিতে আনন্দ-বিষাদ, দশমীর অপেক্ষায় ঢাকেশ্বরী কিশোরগঞ্জে ৪০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার ইশরাকের পদত্যাগপত্র পেয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ, আজই প্রজ্ঞাপন হতে পারে সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের এমডির নিয়োগ বাতিল তাড়াইলে দুর্গাপূজা উপলক্ষে হরিজন ও জেলে সম্প্রদায়ের নারীদের মাঝে শাড়ি বিতরণ বদলগাছীতে দুর্গোৎসব উপলক্ষে ৪০০ দুস্থের মাঝে বস্ত্র বিতরণ ইশরাককে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশের গুঞ্জন বদলগাছীতে হত্যা চেষ্টার আসামিদের বাঁচাতে বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগ

শাজাহানপুরে প্রেমের সম্পর্ক গড়ে মাদরাসাছাত্রীকে দিনভর ধর্ষণ

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় মঙ্গলবার, ৭ সেপ্টেম্বর, ২০২১
  • ১২৫ বার পড়া হয়েছে
শাজাহানপুরে প্রেমের সম্পর্ক গড়ে মাদরাসাছাত্রীকে দিনভর ধর্ষণ

বগুড়ার শাজাহানপুরে এক মাদরাসাছাত্রীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে তুলে বাড়িতে ডেকে এনে দিনভর ধর্ষণ করা হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার ডেমাজানি দক্ষিণ পাড়া গ্রামে। অভিযুক্ত রিফাত (১৭) দশম শ্রেণীর ছাত্র এবং ওই গ্রামের রফিকুল ইসলামের ছেলে।

সোমবার এ অভিযোগে শাজাহানপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
ওই মাদরাসাছাত্রীর মা জুলেখা বেগম জানান, আমার মেয়ে একটি মাদরাসার কামিল শ্রেণীতে (মাস্টার্স ) লেখাপড়া করেন। আমাদের বাড়ি শেরপুর উপজেলার কানুপুর গ্রামে। পাশের শাজাহানপুর উপজেলার ডেমাজানি গ্রামের রিফাত প্রায় এক বছর ধরে আমার মেয়ের সাথে প্রেমের সম্পর্ক গড়ে তুলেন। এ নিয়ে নিষেধ করা সত্বেও তিনি মানেনি। এরই ধারাবাহিকতায় গত শনিবার দিন সে বাড়িতে না থাকার সুযোগে তার মেয়েকে প্রলোভন দিয়ে তাদের বাড়িতে নিয়ে যাওয়ার কথা বলে পাশের ফুফুর বাড়িতে নিয়ে যায়। এ সময় ওই বাড়িতে কেউ না থাকায় দিনভর মেয়েটিকে ধর্ষণ করে।

মেয়েটির খালা হালিমা জানান, ওই বাড়িতে কেউ থাকে না। সারাদিন দু’জনে ঘরের ভেতরে ছিল। বিকেলে টের পেলে রিফাতের স্বজনরা এসে রিফাতকে নিয়ে যায়। আর মেয়েটিকে তার বাবার বাড়িতে রেখে আসে। এরপর মেয়েটি মা-বাবাকে সব জানালে তারা এসে থানায় অভিযোগ দায়ের করেন।

মেয়েটির নানা হাবিল মিয়া জানান, বিয়ের কথা বলে দিনভর তার সাথে শারীরিক সম্পর্ক করা হয়েছে। তাছাড়া রিফাতের মা-বাবা ও স্বজনরা দাপুটে হওয়ায় নির্যাতিতা মেয়েটির কথা কেউ আমলে নেয়নি। জটিলতা থেকে বাঁচতে সন্ধ্যার পর মেয়েটিকে রেখে এসেছে।

রিফাতের মা-বাবা জানান, ওসব কিছু না। ছেলে মেয়ে ওসব একটু করেই থাকে। তবে রিফাত পলাতক রয়েছে।

এ বিষয়ে শাজাহানপুর থানার এসআই জেবুননেসা জানান, অভিযোগের পর নির্যাতিতা মাদরাসাছাত্রীকে মেডিক্যাল রিপোর্ট ও জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com