বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
বাংলাদেশে কার্যক্রম শুরুর আহ্বান চীনের শীর্ষ ব্যাংকগুলোকে রংপুর-রাজশাহীর পর চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শনে প্রধানমন্ত্রী নবমীর আরতিতে আনন্দ-বিষাদ, দশমীর অপেক্ষায় ঢাকেশ্বরী কিশোরগঞ্জে ৪০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার ইশরাকের পদত্যাগপত্র পেয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ, আজই প্রজ্ঞাপন হতে পারে সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের এমডির নিয়োগ বাতিল তাড়াইলে দুর্গাপূজা উপলক্ষে হরিজন ও জেলে সম্প্রদায়ের নারীদের মাঝে শাড়ি বিতরণ বদলগাছীতে দুর্গোৎসব উপলক্ষে ৪০০ দুস্থের মাঝে বস্ত্র বিতরণ ইশরাককে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশের গুঞ্জন বদলগাছীতে হত্যা চেষ্টার আসামিদের বাঁচাতে বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগ

রাস্তার পাশ থেকে পলিথিনে মোড়ানো নবজাতকের মৃতদেহ উদ্ধার

আশরাফুল নয়ন, নওগাঁ
  • আপডেট সময় মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর, ২০২১
  • ৮৭ বার পড়া হয়েছে
রাস্তার পাশ থেকে পলিথিনে মোড়ানো নবজাতকের মৃতদেহ উদ্ধার
নওগাঁর মহাদেবপুর উপজেলায় রাস্তার পাশ থেকে পলিথিনে মোড়ানো অবস্থায়  এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১৩ সেপ্টেম্বর) রাতে উপজেলার ভীমপুর ইউনিয়নের বেলঘরিয়া সড়কের পাশ থেকে নবজাতকের মৃতদেহ উদ্ধার করা হয়।

এলাকাবাসী ও মহাদেবপুর থানা পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার রাত সাড়ে ৭ টার দিকে রাস্তার পাশে একটি পলিথিন ব্যাগে মোড়ানো অবস্থায় কিছু পড়ে থাকতে দেখে এলাকাবাসীর সন্দেহ হয়। পরে উৎস্যুক লোকজন কাছে গিয়ে সেখানে নবজাতকটির মৃতদেহ থাকার বিষয় সন্দেহ করে তাঁরা। খবর পেয়ে মহাদেবপুর নওহাটা ফাড়ি পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহটি উদ্ধার করে। ব্যাগটি খুলে এক নবজাতকের মৃতদেহ দেখতে পায় পুলিশ।

মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজম উদ্দিন মাহমুদ বলেন, রাস্তার পাশে একটি পলেথিনের ব্যাগে নবজাতকের লাশটি দেখতে পেয়ে পথচারীরা পুলিশকে খবর দেন। পরে লাশটি উদ্ধার করা হয়। কে বা কারা ব্যাগের মধ্যে ভরে রাস্তার পাশে মৃতদেহটি ফেলে যায়। মৃত নবজাতকটি তিন-চার মাস বয়সী হতে পারে বলে ধারণা করা হচ্ছে।  কে বা কারা মৃত নবজাতকের মৃতদেহটি রেখে গেছে, তা জানা যায়নি। এ বিষয়ে তদন্ত করে দেখা হচ্ছে।

তিনি আরও বলেন,  মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com