শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ লাগানো লাশ উদ্ধার কাঁচাবাজারে কিছুটা স্বস্তি ফিরলেও চড়া ডিম-মুরগির দাম বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু নরসিংদীতে বিষপানে মা ও মেয়ের মৃত্যু, আটক বাবা লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: মিয়া গোলাম পরওয়ার চলতি মাসে দেশব্যাপী শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন: স্বাস্থ্যমন্ত্রী হোসেনপুরে আগুনে পুড়ে ছাই তরুণ ব্যবসায়ীর স্বপ্ন কিশোরগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের ১৮ নেতাকর্মী গ্রেপ্তার সাবেক রেলমন্ত্রী মুজিবুলের ২৮৪ শতক জমি জব্দ, ৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ

বার্সার বিপক্ষে বড় জয় পেল বায়ার্ন

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ১৫ সেপ্টেম্বর, ২০২১
  • ১০৫ বার পড়া হয়েছে
বার্সার বিপক্ষে বড় জয় পেল বায়ার্ন

নতুন মৌসুমের চ্যাম্পিয়নস লিগের প্রথম ম্যাচ খেলতে নেমে বায়ার্ন মিউনিখের বিপক্ষে ৩-০ গোলে হেরেছে বার্সেলোনা। গোটা ম্যাচ জুড়ে বায়ার্নের গোলপোস্ট বরাবর একটা শটও মারতে পারেনি দলটা, গোল করা তো দূরে থাকুক।

এর আগে চ্যাম্পিয়নস লিগে ঘরের মাঠে গ্রুপপর্বের প্রথম ম্যাচে কখনও হারেনি বার্সেলোনা। ক্যাম্প ন্যুতে মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) রাতে ‘ই’ গ্রুপের ম্যাচে জার্মান চ্যাম্পিয়নদের হয়ে জোড়া গোল করেন রবার্ট লেভানডভস্কি। বাকি গোলটি আসে থমাস মুলারের পা থেকে। বায়ার্নের একের পর এক আক্রমণে কোণঠাসা হয়ে পড়ে কাতালানরা। ১৯তম মিনিটে এগিয়ে যেতে পারতো জার্মান জায়ান্টরা। তবে লিরয় সানের দুর্দান্ত ভলি ঝাপিয়ে ক্লিয়ার করেন বার্সা গোলরক্ষক।
ম্যাচের ৩৩তম মিনিটে মুলারের শট আর ঠেকাতে পারেনি টের স্টেগেন। ডি-বক্সে বল পেয়ে গোলরক্ষককে বোকা বানিয়ে বাঁকানো শটে জাল খুঁজে নেন জার্মান এ ফরোয়ার্ড। অন্যদিকে কাতালানদের হয়ে সদ্য দলে ভেড়ানো মেম্ফিস ডিপেই ও লুক ডি জং কোনও সুযোগ করতে পারছিলেন না। পিছিয়ে থেকেই প্রথমার্ধ শেষ করে ক্লাবটি। বিরতির পরও ছন্দ খুঁজে পাচ্ছিল না বার্সা। সিংহভাগ বল নিয়ন্ত্রনে রাখা বায়ার্ন বারবার আক্রমণ করে যাচ্ছিল কাতালানদের। ৫৬তম মিনিটে জার্মান ক্লাবটির স্কোরলাইন দ্বিগুণ করেন লেভানডভস্কি। জামাল মুসিয়ালার শট গোলপোস্টে থেকে ফিরে এলে পরের শটেই বার্সার জাল খুঁজে নেন পোলিশ এ তারকা।

৮৫ মিনিটে দ্বিতীয় গোলের দেখা পান লেভা। সার্জি গিনার্বির দুর্দান্ত এক শট স্টেগেন ঠেকিয়ে দিলেও ফিরতি শটে জাল খুঁজে নিয়ে ব্যবধান বাড়াতে ভুল করেননি এ স্ট্রাইকার। এ নিয়ে ১৯৯৭-৯৮ মৌসুমের পর এবারই প্রথম চ্যাম্পিয়নস লিগের প্রথম ম্যাচে হারের স্বাদ পায় বার্সেলোনা।

প্রসঙ্গত, গ্রুপের আরেক ম্যাচে গোলশূন্য ড্র করেছে দিনামো কিয়েভ আর বেনফিকা। ফলে প্রথম রাউন্ড শেষে সবার নিচেই পড়ে রইল কাতালানরা। পরের ম্যাচে বেনফিকার বিপক্ষে খেলতে যাবে বার্সেলোনা।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com