শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
মৃত্যুর আগেই নিজের ‘চল্লিশা’, ৫ হাজার মানুষের ভোজ করালেন হোসেনপুরের রফিকুল নেপালের ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৫৩৮ সীমান্তে বিজিবির সঙ্গে চোরাকারবারিদের গোলাগুলি, অস্ত্রসহ ভারতীয় নাগরিক গ্রেপ্তার ইমরান খানের ছেলেদের সাক্ষাৎকারে তোলপাড় ইমরান খানের ছেলেদের সাক্ষাৎকারে তোলপাড় আইনজীবীদের সবকিছু অর্থের মানদণ্ডে বিচার করা উচিত নয়: আইনমন্ত্রী রংপুরে ৪ খুনের ঘটনায় সব তথ্যই গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে: আরপিএমপি কমিশনার নেপালের বন্যায় আনুমানিক ৯৩ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত: রেড ক্রস সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৭ জনের জানাজা একসঙ্গে কুড়িগ্রামে গ্রেপ্তার এড়াতে বাসার ছাদ থেকে লাফিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আহত

কিশোরগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে বৃদ্ধা খুন, আহত-৫

ডেস্ক নিউজ
  • আপডেট সময় শুক্রবার, ১৭ সেপ্টেম্বর, ২০২১
  • ৮৫ বার পড়া হয়েছে
নভেম্বর-ডিসেম্বরে পঞ্চম শ্রেণির সমাপনী পরীক্ষা

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কিশোরগঞ্জ সদর উপজেলায় দু’পক্ষের সংঘর্ষ থামাতে গিয়ে বানেছা বেগম (৬০) নামে এক বৃদ্ধা খুন হয়েছেন।

বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) রাতে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

গতকাল বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে কিশোরগঞ্জ সদর উপজেলার রশিদাবাদ ইউনিয়নের শিমুলিয়া গ্রামে সংঘর্ষে বানেছা বেগমসহ পাঁচজন গুরুতর আহত হন। নিহত বানেছা বেগম কিশোরগঞ্জ সদর উপজেলার রশিদাবাদ ইউনিয়নের শিমুলিয়া গ্রামের মৃত নূর মিয়ার স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার  সন্ধ্যার দিকে পূর্ব শত্রুতা ও তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শিমুলিয়া গ্রামের রতন ও তার লোকজনের সঙ্গে সাদেকের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে দু’পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

এসময় প্রতিবেশী বৃদ্ধা বানেছা সংঘর্ষ থামাতে এগিয়ে এলে বানেছাসহ পাঁচজন আহত হন। তাদের উদ্ধার করে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

পরে রাত ৮টার দিকে সেখানে চিকিৎসাধীন অবস্থায় বানেছার মৃত্যু হয়। আহতদের মধ্যে আবু হানিফ, বকুল ও নাজমা চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া গুরুতর আহত রতন মিয়াকে ঢাকায় পাঠানো হয়েছে।

কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুবকর সিদ্দিক বিষয়টি নিশ্চিত করে জানান, সংঘর্ষের ঘটনায় বানেছা বেগম নামে এক নারীর মৃত্যু হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। বর্তমানে পরিস্থিতি শান্ত। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com