বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
বরগুনায় নদীর তীরে ভেসে এল ৩২ ফুট লম্বা তিমির মৃতদেহ কোচিং বন্ধ, স্কুলে মোবাইল নিষিদ্ধ; কিশোরগঞ্জে প্রশাসনের কঠোর পদক্ষেপ জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন শুরু, সভাপতিত্ব করছেন খলিলুর রহমান সরকারও আশির দশকে ফিরে যেতে চাইছে: নাহিদ ইসলাম আসিফের বিরুদ্ধে অভিযোগ ‘আমলযোগ্য’, তাই অনুসন্ধান: দুদক সচিব হোসেনপুরে পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নে সমবায় বিভাগের বৃক্ষরোপণ কর্মসূচি নওগাঁর পত্নীতলায় বাণিজ্য মেলায় লটারির ড্র না হওয়ায় ভাংচুর-লুটপাট কওমি মাদরাসায় মানসম্মত পাঠদান, তাড়াইলে শিক্ষকদের নিয়ে কর্মশালা কনসার্টে শেখ হাসিনার নামে স্লোগান, আয়োজক গ্রেপ্তার ডেঙ্গুতে এ বছর একদিনে সর্বোচ্চ মৃত্যু ও হাসপাতালে ভর্তির রেকর্ড

তাড়াইলে বৃক্ষ রোপন করেছে একদল প্রকৃতি প্রেমিক  

রুহুল আমিন, তাড়াইল, কিশোরগঞ্জ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২১
  • ১১৩ বার পড়া হয়েছে

‘গাছ লাগান-পরিবেশ বাঁচান’ উক্ত প্রতিপাদ্যকে বাস্তবে রূপ দিয়েছে কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার একদল প্রকৃতি প্রেমিক।

জানা যায়, প্রিয়ভূমি তাড়াইলের সৌজন্যে লে.কর্নেল মোশফেখুজ্জামান খান টুটুলের সহযোগিতায় উপজেলার ৯টি শিক্ষা প্রতিষ্ঠানে ১৮০টি ফলের গাছ ও ৫০ টি ফুলের চারা লাগানো হয়েছে।

বুধবার (২২ সেপ্টেম্বর) তাড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়ে বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। তাড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুর রহমানের সভাপতিত্বে ও করিমগঞ্জ সরকারি কলেজের প্রভাষক জহিরুল ইসলাম জীবনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা লুবনা শারমিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা ভূমি কর্মকর্তা মনোনীতা দাস, বাংলাদেশ আ’লীগ তাড়াইল উপজেলা শাখার সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন লাকী, উপজেলা কৃষি কর্মকর্তা আশরাফুল আলম, তাড়াইল আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল কাইয়ূম, উপসহকারী কৃষি অফিসার মেজবাহ উদ্দিন খান, তাড়াইল অক্সফোর্ড আইডিয়াল স্কুলের প্রিন্সিপাল মিজানুর রহমান, বিটিভির জাদু শিল্পি শৈবাল পাল দিপুসহ শিক্ষক ও ছাত্র-ছাত্রী বৃন্দ।

এসময় বক্তারা ‘গাছ লাগান-পরিবেশ বাঁচান’ এই প্রতিপাদ্যের উপর সারগর্ভ বক্তব্য রাখেন এবং উপস্থিত সকলকে গাছ লাগানোর উপর উৎসাহিত করেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com