বুধবার, ০৩ জুন ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
হরমুজ পুনরুদ্ধার হলেও ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে না: রুবিও এলপি গ্যাসের দাম কমেছে ৫৫ টাকা খলিলুর রহমানকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রতিষ্ঠানটির নাম পাল্টে মায়ের নামে করতে রাজি হলেন না প্রধানমন্ত্রী নওগাঁয় বাসের বক্সের ঢাকনার আঘাতে অটোরিকশার যাত্রী নিহত ‘আপনি একটা আস্ত উন্মাদ’ বলে নেতানিয়াহুকে ট্রাম্পের কড়া মন্তব্য জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে আজ ভোট ইসলামী ব্যাংক: মতিঝিলে ‘সচেতন গ্রাহক ফোরাম’ এর অবস্থান অব্যাহত চট্টগ্রামে হালিশহর বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস পাকুন্দিয়ায় বিএনপির কর্মসূচিতে গুলিবর্ষণের ঘটনায় সাবেক ওসি ও এসআইসহ ৩২ জনের বিরুদ্ধে মামলা

এ কেমন বর্বর সভ্যতা শ্মশানের উপর রাস্তা 

ডেস্ক নিউজ
  • আপডেট সময় শনিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২১
  • ৬৪ বার পড়া হয়েছে
এ কেমন বর্বর সভ্যতা শ্মশানের উপর রাস্তা 
কালিগঞ্জে শতবছরের পাউখালি সার্বজনীন শ্মশানের উপর দিয়ে রাস্তা তৈরির ঘটনায় সনাতনসহ অন্যান্য ধর্মাবলম্বীদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। উপজেলা জুড়ে চলছে সমালােচনার ঝড়।
গত কয়েক দিন আগে উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের শ্রীকলা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক শিশির দত্তের ফেসবুকে কয়েকটি ছবিসহ মৃতদেহ দাহ করার ছবি পােস্ট করা হয়। এরপর সেটি মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে। ওই পােস্টে মৃতদেহ দাহ করার কয়েকটি ছবি দিয়ে তিনি লিখেছেন “পাউখালি শ্মশান। ঠিক শ্মশানের দাহ হওয়ার যে বেদি তার মাঝখান দিয়ে রাস্তা। মন্দিরের বারান্দা দিয়ে রাস্তার একটি অংশ চলে গেছে। এলাকাবাসীর দাবি আগে শ্মশান ও মন্দিরের ব্যবস্থা হােক তারপরে রাস্তা।”
উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ও কালিগঞ্জ সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক সনৎ কুমার গাইন জানান, গত কয়েক মাস আগে উপজেলার পিরােজপুর এলাকায় শ্মশানের জায়গা দখল করে নেওয়ার চেষ্টা করে প্রভাবশালী এক নেতা। আমরা ওই সময়ে প্রতিবাদ করে সেটি প্রতিহত করি। এর কয়েক মাস পর পাউখালিতে অবস্থিত শতবছরের সার্বজনীন শ্মশানের উপর দিয়ে পিচের রাস্তা তৈরি করার ঘটনাটি খুবি দুঃখ জনক ।
কালিগঞ্জ সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক সাহিত্যিক গাজী আজিজুর রহমান এক ফেসবুক কমেন্টে লিখেছেন “শ্মশানে কবরে কোথাও শান্তি নাই এ কেমন বর্বর সভ্যতা।”
একই কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক শ্যামপদ দাস লিখেছেন “এ কেমন রাস্তা, শ্মশানের উপর দিয়ে গেল? প্রশাসনের আশু ব্যবস্থার দাবি করছি। এ কাজ নিন্দনীয়।
খোঁজ দিয়ে জানা যায়, উপজেলার পাউখালি ব্রিজ হস্তে প্রায় ২ কোটি ৭০ লক্ষ টাকা ব্যয়ে আদি যমুনা নদীর পাশ দিয়ে দুই কিলােমিটার পিচের রাস্তার কাজ চলছে। রাস্তাটির কাজ ঠিকাদার রফিকুল ইসলামের নামে টেন্ডার হলেও কাজ করছে ঠিকাদার মতিউর রহমান ওরফে ভাটা মতি ।
ঠিকাদার রফিকুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি বলেন, সিডিউল অনুযায়ী রাস্তার কাজ চলছে । রাস্তাটি আমার নামে টেন্ডার হলেও কাজ করছে মতি। তার উচিত ছিলাে রাস্তার কাজ শুরু করার আগে এ সমস্যার সমাধান করা । তাহলে এ বিতর্কে পড়তে হতাে না। উপজেলা প্রকৌশলী জাকির হােসেন বলেন, শ্মশানের উপর দিয়ে রাস্তা যাচ্ছে এটা আমার জানা নেই। শ্মশানের উপর দিয়ে রাস্তা করে আমরা ধর্মীয় অনুভূমিতে আঘাত করতে চাই না । পাউখালি থেকে কত কিলােমিটার রাস্তা হচ্ছে আমি সকালে আপনাকে জানাতে পারবাে ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলামের নিকট জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি আমার জানা নেই । যদি সমস্যা হয়ে থাকে অবশ্যই সমাধান করা হবে ।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com